ওরা যাত্রা শুরু করেছে, আবার শুরুর
______________________
বাংলাবান্ধা থেকে শাহবাগ, চলনবীল থেকে শাহবাগ, হীরণ বিন্দু থেকে শাহবাগ, গারোপাহাড় থেকে শাহবাগ, চা বাগান থেকে শাহবাগ, দখিনের পাহাড় সমুদ্র থেকে শাহবাগ, প্রতিটি বঙ্গহৃদয় থেকে শাহবাগ
সমগ্র ব্রহ্মাণ্ড আজ হতবাক
দেখো মহাশূন্য থেকে নেমে এলো তরুন যুবা নক্ষত্র সব, প্রজ্বলিত
শাহবাগ আলোকিত
দেখো ছুটে আসছে বহুকোন থেকে জলন্ত রক্তপিণ্ড এক এক, কোটি কোটি রক্তপিণ্ডে প্রতিফলিত
'৫২ থেকে '৭১ থেকে আজ অবধি লক্ষ গনকবর থেকে উঠে যাচ্ছে শাহবাগমূখী সেইসব বিচ্ছিন্ন বৃক্ষশাখা, খন্ডিত বাঁশ, ঝুলন্ত রশি, বাধানো ফাঁস, যেসবের গায়ে এখনো শহীদদের হৃদপিণ্ডের দাগ লেগে আছে, মিশে আছে অতৃপ্ত আত্মার আর্তনাদ
ওরা মরেনি, মরবেওনা কোনদিন
দেখো লক্ষ নক্ষত্রের স্ফুলিঙ্গে সেইসব আর্তনাদ কেমন প্রতিবাদ হয়ে যায়, প্রতিশোধ নিতে
প্রতিশোধ নিতে ওরা যাত্রা শুরু করেছে, আবার শুরুর
আম বাংলার আম জনতা জেগে ওঠো, প্রস্তুত থেকো
তোমাদের স্ফুলিঙ্গে ওরা পুড়বেই
বিচার হবেই
রাজাকার আলবদর যুদ্ধাপরাধী দেশদ্রোহী
বাংলাকে শুষে খাওয়া বেচে দেওয়া সব হারামীদের
বিচার হবেই
আজ অথবা কাল অথবা পরশু।।
( এডিটেড )
__________________
_________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




