somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোনালাপ ফাস!! ফোনালাপ ফাস!! আমার আর শ্বশুরের ফোনালাপ ফাস!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আর আমার শ্বশুরের গোপন ফোনালাপ ফাস হয়ে গেছে।
(৫ই জানুয়ারী, ২০১৪ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মিনিট।)

ভিটামিন সিঃ ফ্রিং.... ফ্রিং,....... (ওপাশে কল রিসিভ করার শব্দ পেলাম) আস-সালামু আলাইকুম।
শ্বশুরঃ ওয়ালাইকুম আস-সালাম। ওহ ভিটামিন, কেমন আছো?
ভিটামিন সিঃ ভালো আছি আউব্বা, আপনি কেমন আছেন?
শ্বশুরঃ ভালো-ই আছি। নির্বাচনী দায়িত্বে ছিলাম। একটু আগে ব্যারাকে ফিরলাম। এইমাত্র খেতে বসেছি।
ভিটামিন সিঃ আমি দুঃখিত আউব্বা, খাওয়ার সময় ফোন দিয়ে বসে আছি। ঠিক আছে আপনি খান। আমি না হয় পরেই ফোন দিবো।
শ্বশুরঃ না না, ঠিকাছে। তুমি বলো তারপর না হয় খাবো।
ভিটামিন সিঃ সারাদিন ডিউটি করে আসছেন, এখন একটু খেয়ে নিন।
শ্বশুরঃ প্লেটে এখনো ভাত নেই নাই। তুমি বলো।
ভিটামিন সিঃ দিনের বেলায় ফোন দিই নাই আপনি ব্যাস্ত ছিলেন নির্বাচনী দায়িত্বে তাই। মৌসুমীর কাছ থেকে (মৌসুমী উনার মেয়ে, আমার প্রথম বৈধ বউ) আপনার খবর নিয়েছি দিনের বেলা।
তা আপনাদের ওখানে নির্বাচন কেমন হলো?
শ্বশুরঃ আমি এক নির্বাচনী কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলাম। আমার কেন্দ্রে কোন সহিংসতা হয় নাই। শুনেছি আশে-পাশের কয়েকটা কেন্দ্রে একটু সমস্যা হইছে।
ভিটামিন সিঃ কেন আউব্বা, আপনার কেন্দ্রে কি কোন বিএনপির ভোটার বা সমর্থক নেই?
শ্বশুরঃ ছিল; কিন্তু কিছুদিন আগে এখানে এক সহিংসতায় আমাদের ওসি আহত হয়। তারপর থেকে এখানে পুলিশ পাহারা ছিলো। তাই তাদের উৎপাত এখানে কম। তাছাড়া (টা... জেলার) পুলিশের এসপি তো আমাকে ঘন্টাখানেক পরপর ফোন দিয়ে খবর নিচ্ছিল আর অর্ডার করেছে যে কেন্দ্রের আশে পাশে তাদের কোন কর্মী সমর্থক দেখলেই যেন ফায়ার করি। পরে সেটা তারা ম্যানেজ করবেন।
ভিটামিন সিঃ পাশ করবো কে?
শ্বশুরঃ কেউ না। পাশ করার মতো ভোট কেউ ই পায় নাই। যদি শতকরা ৩৩ পাইলে পাশ হয় তাইলে কেউ ই পাশ করবো না। আমার কেন্দ্রে মোট ভোটার ছিল ৩৩০০ এর উপরে। দুপুর ২টা পর্যন্ত ভোট কাষ্ট হইছে মাত্র ৫২ টা।
ভিটামিন সিঃ তারপর কি হইলো? টিভির খবরে দেখলাম কিছু জালভোট নাকি পড়ছে??
শ্বশুরঃ হুম উপর থেকে বারবার নির্দেশ আসছিলো প্রিসাইডিং অফিসারের উপর যেন মোট ভোট কাষ্টিং ৫৫ ভাগের বেশি দেখানো হয়। কিন্তু প্রিসাইডিং অফিসার বারবার এটা করতে পারবেন না বলছিলেন। তিনি জানিয়েছিলেন ৪৫% ভোট দেখানোর চেষ্টা করা হবে। কিন্তু উপরওয়ালারা মানছিলো না।
ভিটামিন সিঃ না, আমি বলছিলাম যে লীগের ছেলেরা কেন্দ্রে ঢুকে ভোট দিয়েছে কিনা।
শ্বশুরঃ হ্যাঁ, বেলা ২.০০ টার পর তো তারাই ভোট দেয়। আনসার রা ভোট দেয়, এজেন্টরা ভোট দেয়, দায়িত্বরত শিক্ষকরা ভোট দেয়। তারপরই তো ভোট কাষ্ট হলো ৫২%। সেই ফলই তো পরে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।
ভিটামিন সিঃ ধন্যবাদ আউব্বা। আপনি এখন খাওয়া দাওয়া করেন। আর সতর্কভাবে চলাফেরা করবেন। নির্বাচনের পরেও সহিংসতা হতে পারে। আপনার মেয়ে ফোন দিতাছে।
শ্বশুরঃ আচ্ছা। তুমিও ভালো থেকো। রাখি।
ভিটামিন সিঃ আল্লাহ হাফেজ। বলেই ফোন রেখে দিলাম।

বি.দ্রঃ এই লেখায় কেউ কোন বাস্তবতা খুজে বেড়াবেন না। এটা এন্টার্কটিকা মহাদেশের সাগরতলার একটি গনতান্ত্রিক দেশের নির্বাচনী চিত্র। বাংলাদেশের সাথে এর কোন মিল নেই। কেউ যদি কোন মিল খুজে পান তাহলে এই পোষ্টের লেখক, লেখকের শ্বশুর বা সামু কেউই দায়ী থাকবে না।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×