somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিঃশব্দের কথামালা
নিজের সাথে বলে যাওয়া কথাগুলো ছাপার অক্ষরে প্রকাশ করি।নিজের কল্পনা গুলোকে একটা রূপ দেওয়ার চেষ্টা করি।নতুন লিখছি, আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।

নিজের সাথে কথামালা ০৩

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বলব রাতের কথা। সেই সব রাত, এই সব রাত।

আমার কাছে রাত মানে অন্য কিছু, অন্যরকম কিছু।

রাতের কথা মনে হলে ফিরে যেতে ইচ্ছে হয় সেই রাতে, ২০১১এর কোন এক রাত ছিল সেটা। অপরিকল্পিত এক ভ্রমনে দুই বন্ধু চলে গেলাম সেন্ট মারটিন। সেই রাত ছিল পূর্ণিমার রাত। আজকের মতই কোন এক শরতের রাত। আমরা দুই বন্ধু চাঁদের রূপে মুগ্ধ হয়ে শুয়ে পড়েছি জাহাজ ঘাটে। নিচে পিলারের গায়ে আছড়ে পড়ছে সমুদ্র, আর উপরে ছেড়া ছেড়া মেঘের সাথে চলছে চাঁদের লুকোচুরি খেলা। চারদিকে নিরব... শুধু ঢেউ ভাঙ্গার শব্দ। এ যে কি মনমুগ্ধকর, লেখার অক্ষরে প্রকাশ করা সম্ভব না। আমরা এতটাই বিমোহিত ছিলাম যে, আমরা হোটেলে ফিরতে ভুলে গিয়েছিলাম। রাত ৩টায় ম্যানেজার আমাদের খুঁজে বের করে যে আমরা এখানে এই অবস্থায়। হা হা হা... এখনও মনে পড়লে হাসি পায়। তো যাই হোক ... কতবার আমার বাবাইকে বলেছি, তোমাকে নিয়ে আমি সেখানে যাব। তুমি পাগল হয়ে যাবে এই সৌন্দর্য দেখে। কতই না স্বপ্ন দেখেছিলাম, দেখিয়েছিলা্ম ... জাহাজ ঘাটের একেবারে শেষ মাথায় সিঁড়িতে বসে থাকব তুমি আর আমি। আমার ঘাড়ে মাথা দিয়ে রাখবে তুমি। বাতাসে তোমার চুল উড়ে আসবে আমার মুখের উপর ... আমি ঘ্রাণ নেব তোমার চুলের। কোন কথা বলব না আমরা, শুধু উপভোগ করব। স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল।

রাতের ঢাকা মানে আমার কাছে অন্যকিছু। এর মত মায়াবী, অপরূপ, ভুবন ভোলানো আর কিছু নেই। যেদিন লেট নাইটে অফিস শেষ হত, এয়ারপোরট-বনানী রোড ধরে বাড়ি ফিরতাম, রাস্তার সোডিয়াম লাইট গুলো অন্য রকম এক মায়া বিছিয়ে রাখত রাস্তার উপরে।এই আলোটা অন্যরকম ... সাদা লাইটের আলোয় এই মায়াটা নেই। আমার কাছে রাতের ঢাকা মানে অষ্টাদশী যুবতী ... দু'হাত বাড়িয়ে ভালভাসা, মায়া ছড়িয়ে রেখেছে ... নাও ... যে যতটুকু নিতে চাও। মানুষ কৃপণ হতে পারে, অনেক হিসেব নিকেশ করে ভালবাসা দেয় ... প্রকৃতি? অকৃপণ। সে দিয়ে রেখেছে ... নাও ... দু'হাত ভরে নাও। পথের দুপাশে সাড়ি সাড়ি স্বপ্ন, আশা, ভরসা, জীবিকা ... এর মাঝ দিয়ে ছুটে চলেছি তুমি আর আমি ... আমাদের ছোট গাড়ি ... ভালবাসার গাড়ি।

এই পথে তুমি আর আমি গিয়েছিলাম, মনে আছে? আমি সারাদিনের জন্য গাড়ি ভাড়া করতাম, তুমি নিষেধ করতে। বলতে গাড়িতে তোমার ভাল লাগে না, বমি পায়। তারপরও আমি গাড়ি নিতাম। শাহবাগ থেকে গাজীপুর ... তারপর আরও দূর... তুমি আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাতে, আমাদের হাতে হাত ধরা থাকত। মাঝে মাঝে শক্ত করে ধরতে হাত ... তখন যে কি মনে হত আমাকে ... ওফ ... I am the king of the world. তোমাকে বলেছিলাম, তোমাকে রাতের ঢাকা দেখাব, মায়াবী ঢাকা দেখাব .... হল না .... পারলাম না। কত স্বপ্ন ... অধরা ।

এখন ... এখনও আমি দাঁড়িয়ে থাকি রাস্তার পাশে। আমার সামনে দিয়ে হুশ হুশ করে ছুটে চলে গাড়িগুলি। আমি তাকিয়ে থাকি, যতদুর দেখা যায়। কল্পনা করি, ওই গাড়ির ভেতর তোমার আমার মতই কেউ আছে ... আরেকটি ভালবাসা, আরও কিছু স্বপ্ন। কাঙালের মত চেয়ে থাকি আমি। সুখ হয় আমার, আনন্দ হয় ... ভাল লাগে। কত মানুষ ভালবাসে, স্বপ্ন দেখে। আমি তাকিয়ে থাকি, চোখের আড়ালে চলে গেলে মুচকি হাসি .... মন থেকে আশীর্বাদ করি, এই ভালবাসা অটুট থাকুক, চলতে থাকুক তাদের স্বপ্ন দেখা।

রাত ভোর হয়, ধীরে ধীরে আলো ফুটতে থাকে। জেগে উঠতে থাকে আমার শহর। আর আমি, বাসার পথে পা বাঁড়াই। দু'গাল বেয়ে আসে অশ্রু। আমার স্বপ্নগুলো ঝরে ঝরে পড়তে থাকে।

যেখানে ভোর হয়, তোমার গা ঘেঁষে
সেখানে মন ছুটে যায়।
যেখানে দিন হয়, তোমার হাত ধরে
স্বপ্ন ছুটে ছুঁতে চায়।

নিজের সাথে কথামালা ০২
নিজের সাথে কথামালা ০১
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×