ব্যবচ্ছেদ - ৩- কল্প আশ্রম
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলিটা,
আজ সহজ করেই কিছু কথা বলতে পারি,
চায়ের চুমুকে হাসি, কমলার ঘ্রাণ -
প্রেমের নিবিড় ছায়ায় বনেদি বাগান,
তোমার মেহেদি হাতে আঁকা
আমার কবিতা শ্মশান,
স্বীকার করতে দোষ কি বল,
হৃদয়ের লেনাদেনা -
সেতো কবিতার প্রাণ।
ফিরিয়ে নিয়েছিলে কোন একদিনে
বিরহ-কাজরী হেসে আলাপন ক্ষণে।
এরপর..
দিগন্তের..
বাহুডোর খুলে..
আধোআধো পূর্ণিমারাত ..
ডাহুকের বড় একা বালুচরে ...
অভিশপ্ত মাঝির খেয়াকড়ি ঘাট...
আর এভাবেই আলোছায়া মিছিল..
তোমার অপেক্ষার প্রহর গুনে...
দিনের প্রথম শ্বাসবায়ু পথে....
যে নিবিড় আনাগোনা..
সেই কি প্রেমবতী ...
কবিতার বিল..
যদি তাই তুমি বল,
দুয়ার খোলাই আছে...
কবিতার সিঁড়িপথে আলপনা অাঁক,
ময়ুরাক্ষীর ছিন্নবদন ব্যবচ্ছেদে,
এই হলুদের রাজতরু বেয়ে,
শৈলজ সমভূমি তলে, কল্পনায় থাক..
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন