ব্যবচ্ছেদ -১২- ফেরারি
২১ শে জুন, ২০১৭ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হয়ত নেই কিছু আর পেছনে ফেরার~
বেআইনি ভালবাসা ফুল মিশে গেছে
বুনো লতাপাতার ঘন তল্লাটে~
গহীনে গাঢ়া অন্ধকার অতলে
ঝাঁক ঝাঁক মাধুকরীদের
বিষাদ গানে ছেয়ে গেছে তাই আম্রকানন;
সফেদি গন্ধরাজের অবদমিত জলকণা;
কর্পূর ধোঁয়ায় বিশুদ্ধি কলাপাতা;
মিথ্যে আতপ চালের লাল নীল সংসার|
টুপটাপ বৃষ্টিফোঁটার
ময়নাতদন্ত শেষেও কেউ করিনি এজহার -
তুমিও নও; আমিও নই|
হঠাৎ কাল মেঘ ভেঙে নামা
ভালবাসার অস্বাভাবিক মৃত্যুর
সুরহতালে দিয়েছিলাম
সম্মিলিত দুটি গণ্যমান্য স্বাক্ষর
বিশ্বাস করো কেউ দায়ী নই|
আদালতের জামিন মঞ্জুর
সন্দেহভাজন মধুরেণসমাপয়েৎ
সকল শব্দকলির; স্মিত হাসির;
জমাট বাঁধা সব স্মৃতিকথার|
আজ কোন দাঙ্গা নেই শহরতলীর
ক্যাফেটেরিয়ার পশ্চিম টেবিলে;
বন্ধ হয়েছে সেই দখিনা হাওয়ার অনুপ্রবেশ;
ঠায় দাড়িয়ে আছে শিউলিতলা~
কোন সুভাষিতার অনাকাঙ্ক্ষিত
ঠোঁটেঠোঁটে মিষ্টি কারফিউ হাসি নেই;
চাহনিতে কড়া হরতাল নেই|
এক আকস্মিক মুচলেকায় শুনশান নগরে
আজ শুধুই অনিদৃষ্ট জরুরী অবস্থার জারি-
গোলাপের ডালে ডালে~
মেঘলা আকাশের পানে
ঘরকুনো গাঙচিল পাখালের
তাই আজ কোন কারণ নেই
পেছনে ফেরার;
খুব কারণ বশতঃ আমরা তাই ফেরারি|
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন