ব্যবচ্ছেদ - ১৫- এ এক খোলা সবুজপত্র
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুপথ ঘুরে চলছি আমরা
ধুধু ধুলো উড়ো পথে
শালবন পেরিয়ে তেপান্তরী বিরান এক
খুঁজে নিতে বিশ্ব জঠরের প্রাণ
নয়নাভিরাম পাখপাখালি; সমুদ্রজল
গহীন গিরিনদী বেয়ে ঝর্ণাঢল~
পল্লবিত সবুজের বিস্তীর্ণ আচল ফেলে
ধনুর্বাণ হাতে মহাতেজস্বী বল|
আমরা টগবগানো অর্থনীতির দুলদুল,
বিশ্বজয়ের শ্বাদন্ত শার্দূল|
তবুও দেখি সুদূরপরাহত
দিল্লীর গুলবাগিচা হতে বুড়িগঙ্গার জলে
যুগান্তর ঘুর্ণি খুঁজেছে প্রাণ লাখো
শুষে নিতে তাজা তপ্ত লহু...
আঁজল ভরে পিয়াস মেটাতে
কত লাল সবুজের প্রাণ খুঁড়ে
শত আয়োজনে দানবিক যজ্ঞ~
শহর; বন্দর; মাল্টিপ্লেক্স|
তাই একফালি সবুজের খোঁজে
বহুপথ ঘুরে দুলদুল; শার্দূল;
আমাদের হতে হবে যুগান্ত ঘুর্ণীবিদারী
শাবল, কাস্তে হাতে সবুজের হাতিয়ার;
ফিরিয়ে নিতে আজ রুপালি নদীবরাবর সমুজ্জ্বল
সবুজের কোলাহলময় এক প্রাণান্তপরিচ্ছেদ!
সবুজ প্রদীপ নিভে যাবার আগে
তোমাদের প্রতি আমার এ এক খোলা সবুজপত্র!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন