somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিপ্লবী না, আমার গড়া চরিত্রগুলোও বিপ্লবী না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...আমার কিঞ্চিত লেখালেখির অভ্যাস আছে। আমি লিখি আশেপাশের যা আমাকে ভাবায়, যা কিছু আনন্দ দেয় বা বিমর্ষ করে; লিখি সেসব সমসাময়িক বিষয় এবং ইতিহাস নিয়ে, যা আমাকে তাড়িত করে। আমার লেখাগুলোর একটা বড় অংশ সামহোয়্যারইনে প্রকাশ করেছি।

সমসাময়িক বিষয় এবং ইতিহাস নিয়ে লেখা ছাড়াও আমি গত তিন বছর ধরে আমি কিছু ফিকশন / গল্প লিখেছি। এই গল্পগুলো কখনোই কোথাও প্রকাশ করা হয়নি; হয়তো এটা অবধারিতই ছিল যে এই এগারোটি গল্প দুই মলাটের ভেতর দিয়ে প্রকাশিত হবে। এবার অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে এই লেখাগুলো গল্পগুচ্ছ আকারে প্রকাশ পেয়েছে। এগারোটি গল্প নিয়ে একটা বই; সবগুলোই ফিকশন; কিছু বড় গল্প কিছু ছোট গল্প।

আমি দুইটি নাম ঠিক করেছিলামঃ-
পরিবর্তন ও রূপান্তর সংত্রান্ত গল্পগুচ্ছ
বাতাস পরিবর্তনের গল্প ও অন্যান্য

প্রকাশকের ইচ্ছে অনুযায়ী বইয়ের নাম হিসাবে দ্বিতীয়টি ঠিক করা হয়েছে। বইটির লে-আউট, সূচি, উৎসর্গ, প্রচ্ছদ নিয়ে আমার কিছু অভিপ্রায় ছিল, প্রকাশক তার কোনটা সস্নেহে অনুমোদন করেছেন, কোনটা বাতিল করে দিয়েছেন এই বলে যে ‘এতো বিপ্লবী হলে তো হবে না!’ আমি বিপ্লবী না, আমার গড়া চরিত্রগুলোও বিপ্লবী না, তবে জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি যে বেশ কয়েকটা গল্প আমি আমার কমফোর্ট জোন ও গণ্ডির বাইরে যেয়ে লিখেছি; যারা আমার লেখার সাথে পরিচিত, যারা আমাকে চেনেন তাদের একটু ধাক্কা লাগতে পারে গল্পগুলো পড়ে; আমি সচেতনভাবে, সজ্ঞানে ধাক্কা দিতে চেয়েছি।



গল্পক্রম
সাদা শার্ট পরা লোকটা
এক শালিক, দুই শালিক
এপার্টমেন্টের সংখ্যা বনাম finance ১০১
তিন বন্ধু ও শেখ মুজিব
বাতাস পরিবর্তন অথবা ব্যর্থ প্রেমের গল্প
কবরস্থানের পাশে ‘তেনাদের’ কবলে ছয়জন যুবক ও একটি খণ্ডিত ভূতের গল্প
সিদ্দিকের দুঃসময় ও স্বৈরাচার পতনের প্রয়োজনীয়তা
স্নিগ্ধার প্রশংসা পাইয়া যে কারণে আমার প্রফুল্লতা বেশীক্ষণ টিকে নাই
কোন পরাজয়ের প্রতিশোধ হিসেবে দক্ষিণ রায় মানুষ হত্যা করেন
মনোযোগ বৃত্তান্ত
নামকরণের সার্থকতা



বইটি পড়ার আমন্ত্রন রইল।

অগ্রদূত অ্যান্ড কোম্পানি
স্টল নং ৩৬২, অমর একুশে গ্রন্থমেলা
মুঠোফোনঃ ০১৫-৮০২৫৯৪৫৪

পূর্ববর্তী লেখালিখিঃ
বেশ পরিশ্রম করে এই লেখাটি তৈরী করেছিলাম গত বছর, বিষয় ছিল ১৯৭৫ এর অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, ও অপ-অভ্যুত্থান- পঁচাত্তরের নভেম্বরঃ নাগরদোলায় অনৈক্য,বিভক্তি ও সংঘাত

থমাস আলভা এডিসন এবং অচেনা নিকোলা টেসলাকে নিয়ে লিখেছিলামঃ চেনা থমাস আলভা এডিসন এবং অচেনা নিকোলা টেসলা

বৈশাখ নিয়ে লিখেছিলামঃ বৈশাখের শুরুতে

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×