somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইপজিগের উত্থান

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান ক্লাব লাইপজিগের উত্থান কোন উপন্যাস বা কোন ফিল্মের অতিরঞ্জিত চিত্রনাট্য থেকেও বেশী বিস্ময়কর। এগারো বছর আগে এই ক্লাব ছিল পূর্ব জার্মানীর ছোট একটা শহরের ছোট একটা ফুটবল দল। প্রতিষ্ঠা হবার মাত্র সাত বছরের মাথায়, ২০১৬ সালে, চার চারটি ধাপ পেরিয়ে লাইপজিগ পঞ্চম বিভাগ থেকে পৌঁছে গিয়েছিল বুন্দেসলিগায় যেটা জার্মানীর প্রথম বিভাগ ফুটবল লীগ। আর এই বছর তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লীগে খেলতে এসেই সেমিফাইনাল খেলছে। সেমিফাইনালে আসার যুদ্ধে হারিয়ে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদকে, টটেনহামকে।



চ্যাম্পিয়ন্স লীগে ভাল করতে হলে বা লীগ টেবিলে শীর্ষে উঠতে হলে কাড়ি কাড়ি অর্থ ঢালতে হয় এই ফর্মুলা লাইপজিগের মালিক 'রেড বুল' ব্যবহার করেনি। তারা জোর দিয়েছে স্কাউট করে খেলোয়াড় টানাতে, কঠিন ট্রেনিং ও ঠিকঠাক পরিচর্যার মাধ্যমে তেইশের কম বয়সী খেলোয়াড়দের স্কিল বাড়ানোতে এবং নিজেদের মালিকানায় থাকা অন্য ক্লাবগুলোর (ফিডার ক্লাব) থেকে খেলোয়াড় আদান-প্রদানের মাধ্যমে। রেড বুল ইউরোপের অন্য লীগে ও ল্যাটিন আমেরিকার লীগে কিছু ফিডার ক্লাব তৈরি করেছে। সময় সুযোগ মত সেইসব ক্লাব থেকে তারা স্কিলফুল খেলোয়াড় নিয়ে আসে। নিজেদের মালিকানার মধ্যে থাকাতে কোন জটিলতা হয় না। যেমন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করা টাইলার অ্যাডামসকে তারা নিউইয়র্ক রেড বুলস থেকে এবং মিডফিল্ডার হানস উলফকে সালজবুর্গ থেকে নিয়ে এসেছিল। নিউইয়র্ক রেড বুলস ও সালজবুর্গ দুটাই লাইপজিগের ফিডার ক্লাব। লাইপজিগ বাজী ধরেছে তারুণ্যে। এতটাই ধরেছে যে তাদের হেড কোচ জুলিয়ান নাগেলসমানের বয়স ৩৩। স্টার খেলোয়াড় রোনালদোর থেকে এই কোচ দুই বছরের ছোট, অন্য স্টার খেলোয়াড় মেসির সমবয়সী।

চ্যাম্পিয়ন্স লীগ মানে কুলীন ক্লাবদের দ্বৈরথ। ইউরোপের ফুটবল ক্লাবগুলোর মধ্যে সে কারা কারা, তার মানদণ্ড চ্যাম্পিয়ন্স লীগ। সেই মানদণ্ডের শেষ চারে এই প্রথম এক জোড়া জার্মান ও এক জোড়া ফরাসী টিম। ১৯৯০-৯১ মৌসুমের পর সেমিফাইনালে নেই কোনও ব্রিটিশ, স্পেনিশ বা ইতালিয়ান ক্লাব। এই অঘটনের মূল কারিগর লাইপজিগ ও ফরাসি ক্লাব লিয়ঁর।

রেড বুলের মূল শ্লোগান হচ্ছে ‘ইট গিভস ইউ উইংস’যার অক্ষরিক বাংলা হতে পারে - এটা তোমাকে ডানা দেয় । লাইপজিগ আসলেই উড়ার ডানা পেয়েছে। সাফল্যের ক্ষুধা পেয়ে বসা দলটির দৃষ্টি এখন ফাইনালে। সামনে ক্ষুধার্ত প্যারিস সেন্ট জার্মেই যে ক্লাব গত ১৫ বছর ধরে চেষ্টা করছে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পৌঁছাতে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×