একতাই সংহতি একতাই বল
যাচিয়া দেখিলে পাবে রয়েছে সেথায়
ভাগ হয়ে থাকা ভিন্ন ভিন্ন লোকদল।
ছোট মন নিয়ে কি বড় হওয়া যায়?
স্বাধীন পাখি হওয়া কিনা বড় দায়?
আমরা সেথায় পার পাব কিনা বল?
তবে সবে মিলে সামনে এগুই চল
যদি কিনা সব সংহার ঘুচে যায় ।
একতা যাদের করেছে মুক্ত- স্বাধীন,
একতায় হয়ে বলীয়ান চিরদিন।
নারী পুরুষে যেথায় আছে অসাম্যতা
সে কাজ কি কখনো পাবে শুদ্ধি পূর্ণতা?
সকলে মিলে হয়ে আজ একতাবাদি
বাধা পেরিয়ে হব আজ অবিসম্বাদি।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




