somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা গানের প্রাণ

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত সহস্র হৃদয়ের উৎসারিত অকৃত্রিম গান হলো লোকসঙ্গীত। লোকসঙ্গীত একাধারে যেমন আঞ্চলিক তেমনিভাবে আবার আন্তর্জাতিক। কেননা সহজাত সুরের আবেদন সার্বজনিন।

লোককাব্যের বড় আকর্ষণ সহজ কথা এবং সুরের মূর্চ্ছনা। মরমী বাউল কবিদের সৃষ্টি ভীষণ সুন্দর ও মহিমান্বিত।

বাংলাদেশের জনপদে যুগ যুগ ধরে বাস করছে বিভিন্ন জাতিগোষ্ঠী। বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষির মানুষ এদেশে মিলেমিশে বাস করছে। নানা উৎসব-অনুষ্ঠানে, পালা-পার্বণে একে অপরের সাথে সংস্কৃতি আদান-প্রদানের মাধ্যমে বিকোশিত হয়েছে এবং সমন্বয়ের মহত্ব ও মাধুর্যে পুষ্টিলাভ করেছে। ঋদ্ধ হয়েছে বাংলাদেশের লোকসঙ্গীত। আঞ্চলিক ভাষা ও সুরে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েও আঞ্চলিকতা অতিক্রম করে হয়ে উঠেছে সার্বজনিন।

লোকসঙ্গীত বাঙালি এবং বাংলা গানের প্রাণ। লোকসঙ্গীত মাটির গান। লোকসঙ্গীত পুরুষ বা বংশপরম্পরায় লোকের মুখে মুখে ঘুরে ফিরে। এ গান এমন এক শ্রেণীর গান, এমন এক সমাজের সৃষ্টি যাদের কোন প্রথাগত শিক্ষা ছিলো না বললেই চলে। তারা অশিক্ষিত হলেও প্রকৃতগতভাবে তারা ছিলেন জ্ঞানের অধিকারী। তাদের গানে জ্ঞানের কথা, তত্ত্ব ও দর্শন থাকে। ফকির লালন শাহ, হাসন রাজা, মনোমহন দত্ত, পাগলা কানাই, দুর্বীন শাহ, রাধা রমন, বিজয় সরকার, লোক কবি জালাল উদ্দিন খা, উকিল মুন্সী, শাহ আব্দুল করিম প্রমুখ প্রখ্যাত মরমী ফকিররা আমাদের লোকসঙ্গীতকে করেছে সমৃদ্ধ।

সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে আমাদের অনেক মূল্যবান লোকসঙ্গীত। এতে করে বাংলা গানের নিজস্ব রূপ তার শেকড়কেন্দ্রিক ধারা, সভ্যতার স্বরূপ যে লোকসঙ্গীত ও সংস্কৃতির মধ্য দিয়ে নদীর মতোই প্রবাহিত হয়ে আসছিল যে ধারা রক্ষা পায়নি।
সরকারি-বেসরকারি পর্যায়ে মাঝে মধ্যে সংগ্রহের কাজ চলছে আবার ঝিমিয়ে পড়ছে। সংগ্রহের জন্য চাই জোর তৎপরতা সবার আন্তরিক সচেতনতা।

অস্থির এই সময়ে আমাদের হাতের কাছেই মূল্যবান রত্ন রয়েছে সত্য কিন্তু তা আমরা নেড়ে দেখি না। বাংলা গানের ধারাবাহিকতা সংরক্ষণের ও নিজস্ব সাংস্কৃতিক চেতনা বিকাশের জন্য আমাদের উচিত এক্ষেত্রে গবেষণামূলক কাজকে আরো ত্বরান্বিত করা। তাতে করে হয়তো সমাজের এই অবক্ষয়ের ক্ষণে কিছুটা শুদ্ধতা বয়ে নিয়ে আসবে। পৃথিবীর বুকে আমরা বাঙালি এই কথাটি আরো হাজার হাজার বছর ধরে বলে যেতে পারবো সগৌরবে।

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×