ট্রেন এক্সিডেন্টের দায়িত্বাটা কে নেবে?
১৮ ই জুন, ২০০৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৭ তারিখ বিকেল ৪.৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিং-এ এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। আহতের সংখ্যা ২০ বলে টেলিভিশন সংবাদে ঘোষণা করা হয়। একজনের অবস্থা চরম আশংকাজনক বলেও জানা যায়। ক্ষতি হয় একটি বাস সহ চারটি প্রায়ভেট কারের। ঘটনাটি টেলিভিশনে দেখে মনে হল এর ক্ষতি আরো বেশি হতে পারত কিন্তু ওই স্থানে অবস্থিত সমস্ত গাড়ীর যাত্রীরা আগে থেকে বুঝতে পারায় দৌঁড়ে লাফ ঝাপ দিয়ে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।
এরকম ঘটনা যে এটাই প্রথম তা নয় এই তো কয়েক মাস আগে মালিবাগ রেল ক্রসিং-এও এরকমই আরেকটি ঘটনা ঘটেছিল। প্রতিটি রেল ক্রসিং-এ দায়িত্বরত রয়েছে রেলওয়ে কর্মী। কখন ট্র্রেন আসা যাওয়া করে সেই সিংগনাল অনুযায়ী তারা গেট খোলে এবং বন্দ করে। কিন্তু তারপরও এরকম ঘটনা ঘটেই চলেছে একের পর এক। ঢাকা শহরের মধ্যে দিয়ে প্রতিদিন ৮০টি ট্রেন যাতায়াত করায় বাড়ছে প্রতিনিয়ত যানজট। ঢাকা শহরের যানজটের এটাই সবচেয়ে বড় একটা কারণ বলে বিশেষজ্ঞরা মতামত দেন। বিষয়টি নিয়ে অনেক খবর নানা মাধ্যমেই ফলাও করে প্রচারিত হয়েই চলেছে। তবুও এর যেন কোন সুরাহা নেই। ট্রেন লাইন সরিয়ে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে এমন আলাপ আলোচনাও শোনা যায়। কোন সমাধান কি তাহলে নেই? সমস্যা অনেক আছে এটা ঠিক তবু প্রতিদিন একটা নিয়মের মধ্যে দিয়েই তো ট্রেন চলাচল করছে। তাহলে কার দায়িত্ব অবহেলায় এমন ঘটনা বার বার ঘটছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন