somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের হোলি এবং আমাদের প্রতিক্রিয়া

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের সংস্কৃতিতে রঙ মাখামাখির কোন রেওয়াজ মূলত ছিল না। এক হত বিয়ের পর্বে রঙ ছোড়াছুড়ি, কিন্তু সেটাও সংকীর্ণ পরিসরে, নিম্নবর্গীয় সমাজে। কোন সম্ভ্রান্ত পরিবারে রঙ মাখানোর মত হীন স্পর্ধা বা অভিরুচি কখনই হত না।
আমি পূব অঞ্চলের বিয়েতে রঙ মাখামাখিও দেখার অভিজ্ঞতা পেয়েছি, তবে সেটা বেশিরভাগই ছিল রসিকতার সম্পর্কীয় দাদী -ননদ - ভাবীদের রঙ কাদায় ঠাসাঠাসি, পুরুষদের এখানে অংশ নিতে দেখা যেত না, চক্ষুলজ্জা ও মানসম্মানের ভয়ে। দুঃসাহসিক দুয়েকজন থাকলেও তা বিশেষ দৃষ্টান্তযোগ্য নয়।

আমি এসব বেশ আগের কথা বলছি, বর্তমানে একটি বিয়েও পাওয়া কষ্টকর হবে যেখানে রঙ ছোড়াছুড়ি পর্ব পালন হচ্ছে। রুচি এবং উপযোগিতার প্রেক্ষাপটেই এটা বর্জিত হয়েছে। কারণ খুবই স্পষ্ট, এক. ভালো জামা কাপড়গুলো অযথা নষ্ট করবার কোন মানে হয় না, আর দুই. রঙ মাখামাখির ঘটনার ফল কোথাও কখনই ভালো হয়নি, প্রায়ই মারামারি বেঁধেছে, নয়ত ঝগড়া হয়ে থেমেছে।

বাংলাদেশের সংস্কৃতিতে এই এইটুকুই রঙ পাওয়া যায়। হোলি নামক রঙ মাখামাখির ব্যাপারটা কেবলই ভারতের, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও আসামে এর রেওয়াজ বেশি। হোলি মূলত বসন্ত উৎসব, এবং বাংলাদেশে এই উৎসব উদযাপনে মেলার আয়োজনের নজীর আছে রেওয়াজ হিসেবে। আর সামান্য কিছু পরিবার পাওয়া যায় যারা আত্মীয় স্বজন নিয়ে হোলির আয়োজন করত। অবশ্যই সেটা শালীনতা বজায় রেখে।
আমি যা বলছি এসব কোন হলফ করার বিষয়ও নয়। প্রত্যেকেই এটা জানেন।

সম্প্রতি আমাদের দেশে ভারতীয় হোলি ইম্পোর্ট করার চেষ্টা দেখা গেল, এবং এর নতিজাও সুস্পষ্ট। রাস্তাঘাটের যে কোন নারীর গায়ে হাত দেবার এই ব্যাপারটি কোন আনুষ্ঠানিকতা বা উৎসব কি আদৌ হতে পারে?? ভিডিও ফুটেজে আমরা পথচারী যযুবতীর ওপর কয়েকজন যুবকের রঙ মাখা হাত নিয়ে ঝাঁপিয়ে পড়া এবং যত্রতত্র হাত দেবার অপচেষ্টাও দেখেছি, প্রতিবাদও দেখেছি, তারপর?
এই স্থুলতাটা কেন?
নিউজের রিপোর্টে দেখলাম, হোলির সার্বজনীনতা না কি যেন শিরোনাম, এবং সেটা কলঙ্কিত হয়েছে কতিপয় বখাটের উৎপাতে! তো সেই বখাটেদের চিহ্নিত করে কোন বিচারের আওতায় আনা হয়েছে কি?
হোলি হওয়া উচিত, যারা রঙ মাখাতে চায় কেবল তাদেরকেই নিয়ে। নিরীহ পথচারীদের কাপড় বরবাদ করা বা অচেনা অজানা মেয়েদের গায়ে হাত দেওয়া কেন??

অনলাইনে এর প্রতিক্রিয়ায় দেখলাম কেউ কেউ হিন্দুদের দোষারোপ করছে, এখানে হিন্দুদের দোষারোপ করার কারণ কী? পুরান ঢাকায় যারা হোলির নামে অশ্লীলতায় অংশ নিয়েছিল তারা কি সবাই হিন্দু ছিল??
মোটেই না! অতএব এই বিদ্বেষটাও উচিত নয়।

সর্বোপরি, এটা মোটেই আনন্দের ছিল না, বরং পুরোটাই হয়েছে নোংরামি। আমরা আশা করি না, একই নোংরামির পুনরাবৃত্তি পরের বছরগুলোতেও হোক।
যেখানে বিয়ে বাড়িতে পর্যন্ত রঙ মাখামাখি নিষিদ্ধ হয়ে গেছে, সেখানে নতুন করে এই ফাজলামিটার আয়োজন বন্ধ করাই উচিত।

বাকি সিদ্ধান্ত প্রশাসনের, আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি সেটুকু করলাম।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×