somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন প্রয়োগ এবং স্বচ্ছতা প্রসঙ্গে

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন কী?
আইন একটি অদৃশ্য শক্তি, যা আমাদের মত দোষ গুণে ভরা কিছু সাধারণ মানুষ পরিচালনা করে, কেতাবে কী আছে সেটা কজনে জানে???
মূলত আইন সেটাই যা এইসব আইন প্রয়োগকারী কর্মকর্তা সম্পাদন করেন, তাঁরা যা করেন সেটাই আইন, তাঁরা যেভাবে করেন সেটাই আইন!

তাহলে আইন কোথায় কিভাবে নিরপেক্ষ???

আইনের নামে কিছু মানুষকে এভাবেই নির্বিচারে অস্ত্র চালানোর, মানুষ মেরে উল্লাস করার অধিকার কেন দেওয়া হচ্ছে??????

আমার এই আইন চাই না! আইনের কোথাও কোন কাজ নেই। আসলেই নেই। এলাকায় কোন ঝামেলা হলে সেখানে ঠেকায় কারা? ওখানকার সমাজ, ওখানকার মানুষেরা। কোন আইনের লোক এসে ঠেকায়????? তারা শুধু আসে টাকা খাওয়ার জন্য। তাহলে আইনের কী দরকার?

আইন কোন কাজটা করে?? কোন কাজই না। তনু হত্যায় আইন কী করেছে? সাগর রুনিকে আইন কী করেছে? কত হাজার হাজার কেইস ফাইল পচে যাচ্ছে, পচে গেছে কী করেছে আইন?

কাউকে গ্রেপ্তার করা হলেও ভেতরে নিয়ে তার কী বিচার হচ্ছে, নাকি ছেড়ে দেওয়া হচ্ছে তার কে কী জানতে পারে পরে? সেখানে ফাঁসী হচ্ছে, না ওই ব্যক্তি আইনের হেফাজতে লন্ডন চলে গেছে তা কে জানতে পারে?? বিশ্বজিৎ হত্যা মামলার কথা কে মনে রেখেছিল? তার খুনীদের কী পরিণতি হয়েছে তা কে খোঁজ নিতে গেছে??

আমি যদি পথে ঘাটে কাউকে না পেটাই, কারো সঙ্গে কলহে না যাই তবে নিশ্চয়ই কেউ অকারণে এসে আমাকে আক্রমণ করবে না। আমি ভালো হয়ে চললে আমার জগৎ এমনিতেই ভালো হবে। আইন যেটা করতে পারত সেটা নিরাপত্তা, ওই নিরাপত্তাটা কোথায়??
একটা মেয়ে রাতে বের হতে ভয় পায় তার সম্ভ্রমের! কোথায় তার নিরাপত্তা? পুলিশই অনেক ইভটিজিংএর রেকর্ড করেছে, তাই না?

আইন কখনও চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করতে এসেছে? যে চাঁদা তোলে পুলিশ তার সঙ্গে এসে চা খায়! হ্যাঁ, আবার কৃতিত্বের খবরও ছাপা হয়, অমুক সন্ত্রাসীকে ক্রস ফায়ার!! কখন ক্রস ফায়ার? যখন উপর মহল তাকে আর চাইছে না!! তার আগ পর্যন্ত সে পূর্ণ স্বাধীনতায় ছিল!!
এর নাম আইন? এর নাম ব্যালেন্সিং????

ক্রসফায়ার হতে পারে একমাত্র তখন, যখন অপরাধীকে ধরা যাচ্ছে না, সে দৌড়াচ্ছে, তাকে পেছন থেকে গুলি কর। আর গুলিটা হাঁটুর নিচে নয় কেন? মাথায় কেন গুলি করতে হবে? একজন অপরাধীর কাছে কত কত গোপন তথ্য থাকে, ওকে ধরে নিয়ে সেগুলো বের করা যেত, অথচ তাকে স্পটে মেরে ফেলা হচ্ছে কেন তাহলে? যাতে এর পেছনকার রাঘব বোয়ালদের কথা ফাঁস না হতে পারে?? এর নাম আইন, না পলিটিক্স??

একজনকে আপনি গ্রেফতার করেছেন, বেশ, সে আপনার হেফাজতে আছে, আপনি প্রশিক্ষিত, তাকে বেঁধেও রেখেছেন, তাহলে কোন অযুহাতে বলেন যে, সে ভেগে যাচ্ছিল, তাই ক্রসফায়ার করা হয়েছে!! আপনার গেরেপতারিতে থাকা অবস্থায় কেউ ভেগে যাচ্ছিল এটা বলার সঙ্গেই প্রমাণ হয় যে আপনি আনফিট, আপনার তো এই কারণেই রিজাইন হওয়া উচিত! আপনার হেফাজত থেকে সে কেন ভেগে যাবে??? ক্রসফায়ারের এই মিথ্যে অযুহাতটা সবাইই জানে, তারপরও কেন এই নির্লজ্জ মিথ্যেটার রাজত্ব চলছে???

আমি এই দেশের ট্যাক্স এবং ভ্যাট প্রদান করে দেশের অর্থনীতিতে ও উন্নয়নে অবদান রাখা একজন নাগরিক, আমি রাষ্ট্রের দয়া নিয়ে খেয়ে বাঁচি না, আমি অবশ্যই রাষ্ট্রের একজন হয়ে প্রশ্ন করার ক্ষমতা রাখি, নাকি এই লেখার জন্য আমাকেও মিথ্যে কেইসে ক্রস ফায়ার দেওয়া হবে???

একজন অপরাধী আপনাকে আরও দশজন অপরাধীর সন্ধান জানাবে। আপনি তাকে প্রয়োজনে যাবজ্জীবন কারাবাস দিন, পথে ঘাটে কেন মেরে ফেলবেন???? এটা কোন অর্থে ন্যায় বিচার?? যুক্তি স্বরূপ বলবেন যে, প্রভাব খাটিয়ে ছাড়া পেয়ে যাবে???? যদি ছাড়াই পেয়ে যায়, তাহলে এই হাস্যকর আইনের প্রয়োজন কী?? এই ফাঁকগুলো বন্ধ করুন।

আমি অপরাধতত্ত্বের বিশেষজ্ঞ নই, আমি শুধু এটুকু বুঝি, অপরাধের সুষ্ঠু বিচার আজ প্রশ্নের সম্মুখীন! আমি একজন সুনাগরিক হয়েও কেন আজ আমারই দেশের আইন নিয়ে শঙ্কিত হব? এই ব্যর্থতা কার??

প্লেটোর রাষ্ট্রতত্ত্ব তাহলে ভালো ছিল, আইনপ্রয়োগকারী বাহিনীর জমি জিরেত থাকবে না, স্ত্রী সন্তান সংসার থাকবে না ফলে তারা হবে নিঃস্বার্থ নির্লোভ! তাদের যাবতীয় চাহিদা রাষ্ট্র প্রদান ও পূরণ করবে! যদি সুবিচার নিশ্চিত করতে না পারেন, তবে এটার কাছাকাছি কিছু একটা করে দিন প্লিজ। এতে আইনের অবমাননা রহিত হবে, আমার মত সাধারণের আইনের প্রতি শ্রদ্ধা অটুট রাখতে এগিয়ে আসুন। আইনটাকে স্বতন্ত্র ও নিরপেক্ষ করুন, রাষ্টপতি ব্যতীত আর কোন মহারথির আইনকে প্রভাবিত করা ক্ষমতাটি বিলুপ্ত করারা হোক।

যাদের দিয়ে আইনপ্রয়োগ করানো হচ্ছে, তাদেরকে আগে আইনের আওতায় আনা হোক। তারপর জনগণের ওপর আইন আরোপ করুন।
এটাই এখন সবচেয়ে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×