উত্তাল ঢেউ উঠেছে সমুদ্রে
জেগে উঠেছে আজ মরণ নেশা
ঢেউয়ের তালে দুলছে জাহাজ মাস্তুল
নাবিকে হয়েছে ঢেউ।
চালকের আসনে বিধ্বংসী তুমি
এ যাত্রা হোক অনন্ত কালের
তোমার হাতেই রচিত হোক
স্বপ্নময় এ রাতের।
ঘন কালো অন্ধকারের দীর্ঘরাত্রি
শেষে একটা দীর্ঘশ্বাস।
এক নিমিষে লণ্ডভণ্ড হয়ে যাওয়া
জাহাজ মাস্তুল।
প্রকৃতি জুড়ে এখন শুধুওই নীরবতা
থেমে গেছে সব ব্যাস্ততা।
একে অপরের দিকে তাকিয়ে থাকা
চোখের কোণে প্রশান্তির জল।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




