somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটা কবিতা একসাথে :ড (কবিতার নামে কি লিখি আল্লাহ জানে! :প )

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূরত্ব

কুয়াশায় ঢাকা ধুলোবালি নগর
ঝরে যাওয়া পাতার হাহাকার।

তুমিহীন এই একলা শহর,
একলা শহুরে গলি।
নিস্তব্ধ এই একলা সকাল,
একলা চা'য়ের কাপ।
রুক্ষ এই একলা বাতাস,
একলা হেটে চলা।

গভীরতা আর গুরুত্বে হাজার বছর,
বুঝবে কে? যে কাটায়নি,
তুমিহীন একা, একলা একটি প্রহর।





সুহাসিনী

তোমার জন্য আনা হয়েছিল সারা পৃথিবী খুঁজে শেষ একশত আটটি নীলপদ্ম,
তুমি তা অবহেলায় পায়ে ঠেলেছিলে।
তোমার জন্য লড়াইয়ে নেমেছিল রোমের সব যুবক,
তুমি তা অবহেলায় পায়ে ঠেলেছিলে।
তোমার জন্য বেধেছিল গোটা একটা বিশ্বযুদ্ধ,
তুমি তা হেসে উড়িয়ে দিয়েছিলে।

আমি তোমার এই অবজ্ঞা, অবহেলার মানে ঠিকই খুজে পেয়েছি পাইনি শুধু তোমার হাসির মানে।

কি চমৎকার সে হাসি তোমার।
ভেলেরিয়ান স্টিলের থেকেও ধারালো,
বরফের জগতের রাজাকেও যে কুপোকাত করতে পারে।
আমি তো সেথায় নস্যি।
আমি বারবার ঘায়েল হয়েছি তোমার হাসিতে।
মরণের ভয় বাধিয়েছি, "যদি এই হাসি না পাই দেখিতে মরণের পরে!"
এক আকাশ নীরবতা ভেঙে হাসি আসে তোমার।
এক আকাশ ভালোবাসা নিয়ে হাসি আসে তোমার।

আমি বারবার প্রেমে পড়ি,
পড়তে চাই,
মিশতে চাই,
মিশাতে চাই,
মিশে যাই,
তোমার হাসির প্রেমে।




আলো
অন্ধকারে আলোর প্রতীক্ষা হয়ে আসো তুমি,
আলোয় ঝলমলে, জীবন্ত সকাল হয়ে।
সঙ্গমের নেশায় মাতাল হয়ে থাকা রাত্রিতে,
কাছে পাবার প্রবল আকর্ষণে,
ঠোঁটের সাথে মিশে যাওয়ার বাসনাতে,
মন আর দেহের সন্ধিক্ষণে,
এমনো,
বৃষ্টি ঝড়েছিল মনের আকাশে, বহুকাল আগে!

আজ এই অন্ধকারে, শহরের অলিগলি ভুলে
তুমি হারিয়েছো কোন দ্বীপ, উপকূলে।
গোলাপি রঙা আলতা পায়ে দিয়ে,
তুমি এই পথে আবার ফিরে আসো।
পূর্ণিমা চাঁদের মতো টিপ মাথায় দিয়ে,
সহস্র মিলিয়ন জোনাকিদের সাথে নিয়ে,

অন্ধকারের আলো হয়ে,
তুমি এই পথে আবার ফিরে আসো।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×