somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাপুরুষ--গল্প

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে স্টলের সামনে এসে দাঁড়াল। সাজানো বইগুলোর দিকে একবার চোখ বুলিয়ে বলল—‘ভাই, ভূতের বই নেই।’ মেয়েটি স্কার্ট পড়েছে, অগোছালো চুল। সচরাচর মেলায় ঘুরতে আসা মেয়েদের এমনটি হয় না। তারা কিছুটা গোছালো থাকে। যেমন—সুন্দর করে চুল বাঁধে কিংবা এলিয়ে দেয়, ঠোঁটে রঙ্‌ করে; কাজল আঁকে এবং সর্বোপরি মিলিয়ে মিলিয়ে জামা পরে। মেয়েটির মধ্যে তেমন কিছুই দেখলাম না। আমি ধরে নিলাম, মেয়েটি বড়জোর এগার-বারতম ক্লাসে পড়ে। স্বাভাবিকভাবে তার একটা প্রেমিক আছে। আমি একে বলি—পুরুষ থাকা। একটা সময় সব মেয়েরাই এই পুরুষ থাকাকে পছন্দ করে। তারা ভেবে নেয়—হাঁটলে গেলে, চলতে গেলে নারীর জন্য এই পুরুষ থাকাটা জরুরী। তো, তার চোখের ভেতর আমি একটা পুরুষ আবিষ্কার করলাম।

কিন্তু বিষয়টা এমন, যদি বলি—‘মন খারাপ। ও-কি বকা দিয়েছে।’ সে নির্ঘাত আমাকে ঝাড়ি মেরে বলবে-—‘আপনাকে কে বলেছে। আমার চেহারা দেখে কি এমন মনে হয়?’ আসলে তার চেহারা দেখে আমার খুব বিষণ্ণ মনে হচ্ছে। মানুষ বিষণ্ণ থাকলে অদ্ভুত কিছু করতে চেষ্টা করে। মেয়েটিও নিজের বিষণ্ণতা ঢাকতে ভূতের বই খোঁজছে। ভাবলাম—‘আচ্ছা, কী কী কারণে মেয়েটির মন খারাপ থাকতে পারে?’ আমার ঘুরেফিরে সেই একই কারণ, একই হেতু মাথায় আসছে; মনে হচ্ছে কাল রাতে ভীষণ বকা দিয়েছে তার পুরুষটি। হয়ত মেয়েটির আবদার তেমন কিছু না; হয়ত মেয়েটি নিজেকে একটু হালকা করতে বলেছিল—‘নিঃশ্বাস নিবে?’ না, ছেলেটার এসব একদম পছন্দ না। সে বিরক্ত কণ্ঠে বলল—‘দ্যাখো, এতো ন্যাকামী আমার পছন্দ হয় না। তোমরা মেয়েরাও না...’ মেয়েটির মাথা ঘুরতে শুরু করেছিল। আসলে ‘মেয়ে তুলে’ কিছু বললে সে স্থির থাকতে পারে না। ভাবে—‘মেয়ে হয়েছি তো কী হয়েছে?’ সত্যিইতো মেয়ে হয়েছে তো কী হয়েছে! আমার তার জন্য মায়া হতে লাগল। আমারও একটা রোগ, কারও জন্য মায়া হলে লজ্জা পেতে শুরু করি, চোখে চোখ রাখতে শরম লাগে। এই শরম আবার ঢুক গিলে গিলতে হয়। এমন অবস্থায় নিজেকে একটু সময় দিলাম। ছেলেটার কথা ভাবছিলাম; যে কিনা কাল রাতে মেয়েটিকে বকা দিয়েছে। তারপর না-খেয়ে ঘুমিয়েছে মেয়েটি, সকালে মায়ের উপর রাগ ঝেড়েছে।

—‘এই যে ভাইয়া, কিছু বলছেন না যে!’ মেয়েটির ডাকে নিজেকে তার দিকে ফেরালাম, ফেরালাম বলতে কি চোখে চোখ রাখলাম। তখনো আমার সব লজ্জা খাওয়া হয়নি। আমার এমন অবস্থা দেখে মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে বলল—‘ওই যে বলছিলাম ভূতের বই।’
—‘এখন কি ভূতের গল্প পড়ার বয়স আছে আপনার। তারচেয়ে বরং ফেইসবুকের গল্প পড়ুন, ভালো লাগবে।’

আচ্ছা, মেয়েটি কি তবে কাল ছেলেটিকে আনফ্রেন্ড করে দিয়েছে কিংবা ডিসএবল করে দিয়েছে নিজের একাউন্ট? ভাবতে ভাবতে মেয়েটির হাতে আমার' ছায়া শরীরের গল্প’ বইটি দিলাম। পাতা উল্টিয়ে পড়তে দিলাম ‘ফেইসবুকের সবুজ বাতি’। সে পড়তে পড়তে আরও বিষণ্ণ হয়ে গেল। তার চোখ জোড়া তখন মরা ধানখেতের মতো মনে হলো। ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল মেয়েটি। চোখে পানি টলমল করছিল। আমার মনে হলো তার টাইমলাইন থেকে একে একে উড়ে যাচ্ছে স্টাটাস, পোস্ট ও ছবি। প্রোফাইল পিকচারের পুতুলটি ততক্ষণে কেঁদে দিলে বইয়ের একটি পাতা ভিজে গেলো।

কাপুরুষ আমি। ইচ্ছে থাকা সত্ত্বেও তার চোখের জল সেদিন মুছে দিইনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×