somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলের ভ্যালু অ্যাডেড সার্ভিস নীতিমালা নিয়ে সংসদীয় কমিটিতে যাচ্ছে অপারেটররা

১২ ই মে, ২০১২ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) নীতিমালা নিয়ে মোবাইল ফোন অপারেটররা শক্ত অবস্থানে যাচ্ছে। কোনো কিছুতে কাজ না হলে শেষ পর্যন্ত আদালতে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েই রেখেছেন। তাবে তার আগে সম্ভাব্য সবগুলো উপায়ে তারা চেষ্টা চালাবেন। এর অংশ হিসেবে টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যাচ্ছে ছয়টি মোবাইল ফোন অপারেটর।

আগামী ১৪ মে সোমবার দুপুর সাড়ে বারোটায় দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর জাতীয় সংসদে টেলিযোগাযোগ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে বৈঠকের সূচী এবং অতিথিদের সংখ্যাও চূড়ান্ত হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মোবাইল অপারেটরদের সংগঠন-অ্যামটবের উদ্যোগে আয়োজন করেছে এই বৈঠকের। তাদের আবেদনের প্রেক্ষিতেই সংসদীয় কমিটির সভাপতির অফিস থেকে এ সূচী চূড়ান্ত করা হয়।

বৈঠকে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টোবিট, বাংলাংলিংকের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ ওসমান, সিটিসেলের সিইও মেহেবুব চৌধুরী, গ্রামীণফোনের সিইও টোরে জনসেন, রবি’র সিইও মাইকেল কুহেইনার ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান অংশ নেবেন। অন্যদিকে সংসদীয় কমিটির সভাপতির সঙ্গে কমিটির অপরাপর সদস্যরাও থাকবেন বলে জানা গেছে।

এদিকে অ্যামটবের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন অ্যামটবের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। ওই বৈঠকে ছয়টি অপারেটরে ছয় প্রধান কর্মকর্তা ছাড়াও তাদেরকে সহায়তার জন্যে সংশ্লিষ্ট আরো একজন কর্মকর্তা আসবেন। এই ছয় কর্মকর্তা হলেন এয়ারটেলের আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের জাকিউল ইসলাম, সিটিসেলের মাহফুজুর রহমান, গ্রামীণফোনের মাহমুদ হোসাইন, রবি’র মাহমুদুর রহমান এবং টেলিটকের কাজী গোলাম কুদ্দুস।

উল্লেখ্য, মার্চের তৃতীয় সপ্তাহে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভ্যাস নীতিমালা তৈরী করে অনুমোদনের জন্যে টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে পাঠায়। পরে এ বিষয়ে মতামত চেয়ে মন্ত্রনালয় খসড়া নীতিমালাটি ওয়েব সাইটে প্রকাশ করে। অ্যামটব ইতিমধ্যে নীতিমালার ওপর তাদের মতামত সরকারের কাছে দিয়েছে। এর আগে তারা এ বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের অবস্থান জানান।

মোবাইল ফোন অপারেটররা জানান, যেভাবে ভ্যাস নীতিমালা করা হয়েছে তা কার্যকর হলে গোটা সেক্টরে তার নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে মোবাইল ফোন অপারেটরগুলো নিজেদের মতো করে ভ্যালু অ্যাডেড সেবা দিলেও বিটিআরসি বলছে, মোবাইল ফোন অপারেটরা তৃতীয় পক্ষের কাছ থেকে সেবা নিয়ে তা গ্রাহকদের দেবে। এক্ষেত্রে সকল দায় দায়িত্ব থাকবে তৃতীয় পক্ষের। মোবাইল ফোন অপারেটররা কেবল তাদের নেটওয়ার্কের মাধ্যমে সেবাটি যাওয়ার কারণে রেভিনিউ পাবে।

জানা গেছে, মোবাইল ফোন অপারেটদের প্রচারনার উদ্যোগের কারণে বিটিআরসিও তাদের মতামতের পক্ষে কথা বলার জন্যে অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×