
‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এর ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হয়েছেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের পত্রিকা শাখা নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্র“কস।
ফোন হ্যাকিংয়ের ঘটনা তদন্তে গত বছর জুলাইয়ে পুলিশের কাছে তথ্যপ্রমাণ গোপন করার ষড়যন্ত্রের তিনটি অভিযোগ আনা হয়েছে ব্র“কসের বিরুদ্ধে। ব্র“কসের পাশাপাশি দুটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার স্বামী চার্লি।
ব্র“কসের সেক্রেটারি, গাড়িচালক, নিরাপত্তা কর্মকর্তাসহ নিউজ ইন্টারন্যাশনালের অন্য এক কর্মচারিও অভিযুক্ত হয়েছেন।
নিউজ ইন্টারন্যাশনালের আর্কাইভ থেকে ৭ বাক্স নথিপত্র সরানোর অভিযোগ আনা হয়েছে ব্র“কস এবং চার্লি দুজনের বিরুদ্ধেই।
অভিযুক্তদের একজন ছাড়া বাকী সবার বিরুদ্ধেই তথ্য এবং কম্পিউটার গোপন করার অভিযোগ আছে।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ১৮ মাসের তদন্তে এই প্রথম এতোজনের বিরুদ্ধে অভিযোগ আনা হল।
পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ছয় জনকে অভিযুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন সরকারি বিচার কার্যক্রম পরিচালকের প্রধান আইনি উপদেষ্টা অ্যালিসন লেভিট।
নিউজ অব দ্য ওয়ার্ল্ড ট্যাবলয়েডের সাবেক সম্পাদক রেবেকা ব্র“কস কে ১৩ মার্চে গ্রেপ্তার করা হয়।
আকর্ষণীয় শিরোনামের খবর প্রচারের জন্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর সাংবাদিকরা নিয়মিতই সেলিব্রেটি, রাজনীতিবিদ এবং অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের ফোন হ্যাক এবং ভয়েস মেইল চুরি করে এসেছে- এমন অভিযোগের প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় ১শ বছরেরও বেশি পুরোনো পত্রিকাটি। বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয় তদন্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

