জামিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। লন্ডন সময় মঙ্গলবার রাতে তার জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। সুইডেনের বাইরে যাবার জন্য এর আগে কোনো আবেদন না করায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মঙ্গলবার লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে গিয়ে তিনি এ আবেদন জানান। ইকুয়েডরের সরকার আজ এ ব্যাপারে সিদ্ধান্ত দিবে বলে জানা গিয়েছে।
অ্যাসাঞ্জের ব্যাপারে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি রাফায়েল করিয়া সিদ্ধান্ত নেয়ার কথা বলে জানিয়েছেন ইকুয়েডরের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজার।
মার্কো আবুজা বলেন, ‘অ্যাসাঞ্জের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এ ব্যাপারে কাল (আজ বৃহস্পতিবার) প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত দেবেন।’
রাষ্ট্রপতি রাফায়েল করিয়া
ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল করিয়া এর আগেও ওয়াশিংটনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং নিজে একজন উইকিলিকসের ফ্যান। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে যুক্তরাজ্য, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।
ইকুয়েডরের রাষ্ট্রদূত অ্যানা আলবান ইতোমধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সাথে দেখা করেছেন বলে জানা গিয়েছে। এবং সাক্ষাৎকারটি "আন্তরিক এবং গঠনমূলক" বলে অভিহিত করেছেন আলবান।
এদিকে, যৌন হয়রানির অভিযোগে তাকে সুইডেনে হস্তান্তরের আদেশের বিরুদ্ধে অ্যাসাঞ্জ আপিল করলে গত সপ্তাহে তা নাকচ করে দেয় ব্রিটেনের আদালত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।