
শুরুটা করেছিলেন যুক্তরাজ্যের উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন। সম্পূর্ণ বেসরকারি ভিত্তিতে চাঁদে যাবার জন্য তৈরি করা শুরু করেন ভার্জিন গ্যালাক্টিক। কিন্তু দেখা যাচ্ছে এখানেও প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছেন তিনি। স্পেস এক্স নামক একটি প্রতিষ্ঠানের সাথে সাথে এবার যুক্ত হল যুক্তরাজ্যের আইল অব ম্যান ভিত্তিক সংস্থা এক্সক্যালিবার অ্যালমাজ। প্রতিষ্ঠান জানিয়েছে ২০১৫ সাল থেকে বিশ্ববাসীকে তার চাঁদের কক্ষপথ ঘুরে আসার সুবিধা প্রদান করবে।
প্রতিষ্ঠানটি সোভিয়েত যুগের স্যালুট [sɐˈlʲut] মহাকাশ কেন্দ্র এবং ৫ লক্ষ মাইলের এই যাত্রার জন্য যান হিসেবে ব্যবহার করবে সয়ুজ ক্যাপসুল। অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে মহাকাশ কেন্দ্র এবং যানগুলো যাত্রার পূর্বে তারা ঠিক ঠাক করে নিবে!
প্রতিষ্ঠানটি তার টিকেট বিক্রয় কার্যক্রম শুরু করতে চলেছে বলে জানিয়েছে। এই যাত্রার জন্য আপনার খরচ পড়বে মাত্র £১০০ মিলিয়ন পাউন্ড বা $১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
এত টাকা দিয়ে টিকিট কেনার পর যদি ভেবে থাকেন যাত্রাটা খুব আনন্দের হবে তাহলে কিন্তু খুব ভুল করবেন। প্রতিষ্ঠানটির কাছে মাত্র দুটি যান রয়েছে এবং প্রতিটি যানে তিনজন করে লোক থাকতে পারবে। যাত্রার সময় কাল ছয়মাস, আর যদি সোলার রেডিয়েশন ব্লাস্ট শুরু হয় তাহলে আটকে থাকতে হবে রুমের মধ্যেই।
তবে মজার বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটি ২০০৫ সালে স্থাপিত হলেও আজ পর্যন্ত মহাকাশে যান পাঠানোর কোন অভিজ্ঞতা তাদের নেই। ব্যবহার করছে সোভিয়েত পুরনো যানবাহন এবং মহাকাশ কেন্দ্র আর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী একজন পেটেন্ট ও মহাকাশ-বিষয়ক আইনজীবী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

