somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার জন্মদিন :)

১৩ ই জুন, ২০১৩ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবার জীবনেরই সবচে মজার এবং অন্যরকম একটা দিন হল তাঁর নিজের জন্মদিন। বাবা-মার সাথে আনন্দ করা, বন্ধুবান্ধবদের সাথে মজার অভিজ্ঞতা, প্রথমবার কোন কিছু করার অভিজ্ঞতা, বিশেষ কারো কাছ থেকে বিশেষ কিছু পাওয়া, কোথাও ঘুরতে যাওয়া আরও কত কি...... আমরা আর কিছু মনে রাখার চেষ্টা করি আর না করি, এই দিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে হয়ে যায়।

আজ আমার ২১তম জন্মদিন। অনেকটাই বড় হয়ে গেছি। অনেক পথ পাড়ি দিয়েছি, অনেক কিছু দেখেছি, অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে অনেক রকম বন্ধনে আবদ্ধ হয়েছি, অনেক মজার সময় পার করেছি, অনেক কষ্টের সময়ও পার করেছি। হরেক রকম ঘটনার সাক্ষী হয়েছি, নিজে থেকে অংশগ্রহণও করেছি।

আমার জীবনে আমার যতগুলা জন্মদিনের কথা মনে পরে তার মধ্যে সবচে স্মরণীয় হয়ে থাকবে ২০১০ সালের জন্মদিনটা। সম্পূর্ণ অন্যরকম এবং কিছুটা অদ্ভুতভাবে কেটেছিল সেবারের জন্মদিনটা। আমার কলেজ জীবন পুরাটাই কেটেছে আমার এক নিকট আত্মীয়ের বাসায়। ২০১০ সালের ১৩ জুন, কোন একটা কারণে ওই দিন আমি আশ্রয়হীন ছিলাম। আমার বইপত্র, কাপড়চোপড় সব কিছু আমানের বাসায়। আমার ওইদিন এক (তখন, মোটামুটি) বন্ধুর সাথে উঠার কথা ছিল। সে ঢাকার বাইরে। সে আসবে পরের দিন। এদিকে আমি আমার আত্মীয়র বাসা থেকে বের হয়ে গেছি। কি করি কি উপায়! বন্ধু বলতে আমান আর মেহেদী। কি করি কিছুই বুঝতে পারছি না। আমানের সাথে সকালে অনেক্ষন ছিলাম। মেহেদী কোন এক কাজে ব্যস্ত। আমি শালা কি করি???? অনেক্ষন রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরলাম। কোন কিছুই মাথায় আঁটছে না। সাইদ গোপীদের সাথে তখনও পরিচয় নাই তেমন। দুপুরে খেলাম আমানের সাথে ওর চাচার বাসায়। আমান চলে গেলো গুলশান। আমি একা। বনশ্রীর রাস্তায় রাস্তায় ঘুরছি আর মাথায় চিন্তার সম্রাজ্য। কি করব? কোথায় রাতে থাকব? পরের দিন কি হবে? শালার পকেটেও তখন অর্থ সঙ্কট। চা-ও খাইতে পারতাছি না ঠিক মত। পেটে ক্ষুধা আর মাথায় চিন্তা নিয়ে সারা বিকাল সন্ধ্যা একা একা রাস্তায় ঘুরলাম। বনশ্রীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত হাঁটি, কাজী বাড়ির সামনে ড্রেজারের পাইপে রোদে বসে বসে নৌকা দেখি, এই সব আজাইরা কাজ করে টাইমপাস করছি। আম্মু আর ভাইয়াকেও ফোন দিতে পারসি না ভয়ে আর ......তে। রাতে ৯-৯:৩০টার দিকে আমান আসলো। একটু পর মেহেদীও আসলো। মেহেদী বলল ওর বাসায় থাকতে যতদিন সমস্যা থাকে। আমি কিছুটা স্বস্তি পেলাম। গেলাম মেহেদীর সাথে ওর বাসায়। রাতের খাওয়া মেহেদীর বাসায়। ওইদিন মেহেদীর আম্মু আমাকে আদর করেছিল। রাতে আমি আর মেহেদী অনেক গল্প করেছিলাম। মেহেদী আমাকে একটা কথা বলেছিল, "সজল, তুই জীবনে আর কিছু মনে রাখস আর না রাখস আজকের দিনটা তোর আজীবন মনে থাকবে।"

আমান আর মেহেদী , তোদের কোন দিন ধন্যবাদ বলি নাই ওই দিনের জন্য। কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে ধন্যবাদ শব্দটা তোদের ওই দিনের ওই সাহায্য আর উপকারের কাছে অনেক তুচ্ছ আর নগণ্য। ভালো এবং সুন্দর থাকিস সারাটা জীবন। এই অধম তোদের কাছে চির কৃতজ্ঞ।

আর বাকি সবাইকে ধন্যবাদ এই অধমকে সহ্য করার জন্য।

I was angry with my friend;
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow.
A poison Tree. . .



এই ছবিটা গুগল আমাকে উপহার দিয়েছে। জিনিসটা ভালো লাগলো :)

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×