somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতালময় দুনিয়া...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশের লোকটা দাঁড়িয়ে মনের আনন্দে দিব্যি সিগারেট খেয়ে যাচ্ছে। সুন্দর করে ফুঁ দিয়ে একবার নাক দিয়ে, একবার মুখ দিয়ে ধোঁয়া বের করছে। লোকটার মাথায় ঢুকছেনা যে, পাশে আমি ও আমরা তার খাওয়া উপভোগ করলেও ধোঁয়াটাকে সহ্য করতে পারছিনা।

এটা বুঝার জন্য অনেক বেশি জ্ঞানী হওয়ার দরকার হয়না, একটা ইন্দ্রিয়কে কাজে লাগাইলে হয়। সিগারেট ছোঁয়ার অভ্যাস নেই, নাহয় ওর মুখে পাল্টা ধোঁয়া দিয়ে শাস্তি দিতাম।

আর সিগারেট খাওয়া লোক গুলো সিগারেট খাওয়ার সময় জ্ঞান থাকেনা। সিগারেটাসক্ত মাতাল হয়। মোটমুটি মনুষ্য জাতটাই মাতাল। লোকটা হয়তো কিছুক্ষনের জন্য এই মাতালটাইনা হইলো? মেনে নেয়াই যায়। ঝগড়া করার একটা প্রবনতা শান্ত মস্তিষ্ক থেকে শুরু করে সব ধরনের লোকে বিদ্যমান।

১০নম্বর বাসের ১০ বছর বয়সই বাচ্চাটা চিৎকার করছে জিইসি ওয়াসা বারেক বিল্ডিং। কিছু না বলে উঠে গেছি! এক টাকার জন্য অকারনে ঝগড়া চলছে। কিযে অবস্থা। ঐই লোকটাও মাতাল একটাকার জন্য। এদিকে পুঁচকেটাকে সর্বশেষ হার মানতেই হলো। হার মানার কারন ও আছে।পুঁচকের ইকনোমিক স্ট্যাটাস দুর্বল। 'হ্যান্ড টু মাউথ' এই টাইপসের। এত ছোট একটা ছেলেকে সারাদিন চিল্লানোর পরে তিনশ টাকা পাবে হয়তো সেটা মা অথবা অক্ষম বাবার হাতে তুলে দিতে হচ্ছে। অথচ আমরা গন শিক্ষা বলে চিল্লাইতে চিল্লাইতে গলার অবস্থা খারাপ করে ফেলি।যাক, সেটাও মাতলামি।জগত সংসারের মাতলামি। বেঁচে থাকার জন্য মাতলামি, একটু না আগাতেই রিক্সা ওয়ালা ট্রলিওয়ালা ঝগড়া। দুইজনের যুক্তি উপস্থাপন করছে, একজন অন্যজনের গায়ে হাত দিয়ে। অনেকটা উকিল আর রাজনীতিবীদের মত। দাঁড়ানো লোক গুলো মজা নিচ্ছে। ঝগড়ারত দুইজনেই উপস্থাপনে ব্যস্ত নিজেদের।

ছলনাময়ী নারী কপিলা, রহস্যময়ী লোক হোসেন মিয়ার কথা ভেসে উঠছে চোখে। সেখানে স্বার্থের চিন্তা দেখেছি।মাতলামি ছিল। একজন ঘর বাঁধার, অন্য জন দ্বীপের জনবসতির গড়ার!দিনশেষে পৃথিবীটা মাতাল, মাতালদের আড্ডা খানা। মাতালময় পৃথিবীটাই অসহ্য সুন্দর। বেঁচে থাকার জন্য দিনের সূর্যটা যেমন নিংস্বার্থহীন ভাবে আলো বিলায়, কিংবা চাঁদ কালো মেঘের আড়ালেও যেভাবে হাসে অন্তত সেই সৌন্দর্যগুলো দেখার জন্য হলেও বেঁচে থাকা দরকার অনেক বছর! �
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×