দূর্নীতিবাজ-মাফিয়া-সন্ত্রাসীদের গ্রেফতার হতে দেখে ভালোই লাগছে।গ্রেফতারকৃত ১৫ জনের সবাই স্বনামধন্য।কাউকেই আলাদা করে চিনিয়ে দিতে হয় না।তবে বেবাক সন্ত্রাসতো আর মোটে এই ১৫জন করেনি, আরো লোক আছে।আশা করবো সকলেই ধরা পড়বেন। পাশাপাশি এটাও আশা করবো যে তত্ত্বাবধায়ক সরকার তার মূল র্কতব্য যেন কোনমতেই বিস্মৃত না হন।তাদের মূল র্কতব্য নির্বাচন অনুষ্ঠান, এই বিষয়টি মাথায় রাখতে হবে।আইনের শাসন প্রতিষ্ঠার দায় নির্বাচিত সরকারের।নির্বাচিত সরকার সেখানে গাফিলতি করলে রুখে দাঁড়াবার দায় জনগণের।কাগজে/কলমে হলেও গণপ্রজাতন্ত্র শব্দটা হরদম ব্যবহার করছেন যে র্কতৃপক্ষ, তাকে প্রজার কাছে দায়বদ্ধ হতে হবে বৈকি।যাদের গ্রেফতার করা হলো এবং আরো যাদের গ্রেফতার করা হবে তাদের সকলের শাস্তি নিশ্চিত করে তারপরে নির্বাচন - সরকার যদি এমনটা ভেবে থাকেন তবে তো মুশকিল ।এতে ১৯৯০ এ যে গণপ্রতিনিধিত্বশীল শাসনের পূর্ণজন্ম হলো তাকে ঠান্ডা মাথায় গলাটিপে মারা হবে।দূর্নীতি বা সন্ত্রাসের মতো গভীর ব্যধি রবিনহুড ধরনের টোটকা চিকিৎসায় সারবার নয়।বিষয়টা ব্যপক।নির্বাচিত সরকারকে দূর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করতে হবে।বিচার বিভাগকে পুরোপুরি স্বায়ত্বশাসিত করতে হবে যাতে মোড়ের চা বিক্রেতাও প্রধাণমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকতে পারেন।এই প্রক্রিয়াটি গণপ্রতিনিধিদের মাধ্যমে কার্যকর করতে হবে।তা না হলে এইসব গ্রেফতারের ঘটনা একধরণের স্টান্টবাজী হয়ে থাকবে।পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রেই প্রধাণ রাজনৈতিক দলগুলো পূত/পবীত্র নয়।তবে জনগণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বলে তাদেরকে অবিরাম সৃষ্টিশীল হতে হয়।নিয়মিত নির্বাচন অনুষ্ঠান এর একমাত্র সমাধান না হলেও গুরুত্বপূর্ণ পূর্বর্শত।নির্বাচনের মাধ্যমে সরকার পরির্বতনের দায় জনগণ এর হাতে না থাকলে দূর্ণীতিদমন সম্ভব না বলেই মনে হয় ।এটা আমার ব্যক্তিগত অনুভুতি।অপরাধী গ্রেফতারের বিরোধীতা করছিনা কোনমতেই- বরং স্বাগত জানাচ্ছি সরকারকে।তবে তত্ত্বাবধায়ক সরকার যেন তাঁর মূল দায়িত্ব নির্বাচন অনুষ্ঠানকে ভুলে না যান এই কামনাই থাকবে।
তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৮
১৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।