somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বিরাট শিশু” ধর্ম

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


**“বিরাট শিশু” ধর্ম নামে বিশ্বের একটি লেটেষ্ট ধর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আপনি নাস্তিক আস্তিক যেই হন, আপনাকে এই নতুন ধর্মে স্বাগতম।
**“বিরাট শিশু” ধর্মের ফেসবুক গ্রুপে যোগ দিনঃ Click This Link

**এই ধর্মের মুল বানী হচ্ছেঃ
“Childish innocence is everything.” অর্থাৎ শিশুর নিষ্পাপ চেতনাই সব কিছু। এই শিশুর মত সহজ চেতনাটিকে অন্তরের গহীন গভীরে গেথে নিয়ে জীবন যাপন করাই এই ধর্মের অনুসারীদের মূল কাজ ।
**এই ধর্মের পবিত্র কিতাব “আমিই মহাবিশ্ব” ইবুক আকারে এই ফেসবুক গ্রুপে Filesসেকশনে পাবেন।
**আপনি যেই মতবাদের অনুসারীই হননা কেন , আমরা আপনার মতবাদের (যদি সেটি মানুষ ও প্রকৃতির জন্যে ক্ষতিকারক না হয়) প্রতি শ্রদ্ধাশীল। আপনার বর্তমান ধর্মীয় মতবাদটির পাশা পাশি এই “বিরাট শিশু” ধর্মের চর্চা করে যেতে পারেন। কারন শিশুরা আস্তিক বা নাস্তিক , ধনী গরীব , দোষ গুন নিয়ে মাথা ঘামায় না, সে শুধু অকারনে প্রান খুলে হাসে কিংবা কাদে আর যে কাউকেই সহজে আপন করে নেয়।
**এই ধর্মের নামটি (“বিরাট শিশু” ) বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের “খেলিছো এ বিশ্বলয়ে বিরাটো শিশু আনমনে…” গীতি কবিতা থেকে চয়নকৃত এবং এই গীতি কবিতাটি এই ধর্মের সূচনা সংগীত ।সংগীতটি এই ধর্মের ফেসবুক Time line সেকশনে পাবেন।
**এই ধর্মের প্রবর্তক কোন ব্যাক্তি নয় বরং “সুচেতনা” যিনি সবার মধ্যেই বিরাজমান।
এই ধর্মের অনুসারীরা কোন কিছুকেই মন্দ বলেনা বরং যা মন্দ তা আমাদের দৃষ্টিতে “কম সুন্দর” , আর যা ভালো তা আমাদের মতে “খুব সুন্দর” ।“কম সুন্দর” কে পেছনে ফেলে, “খুব সুন্দরের” দিকে আমরা সব সময় ধাবমান।
**এই ধর্মের সার্বোক্ষনিক মূল মন্ত্রঃ
“বিশালে হাসি
এমনি ভালোবাসি....”
**এই ধর্মের অনুসারীদের পুন্য অর্জিত হয় মানবতার প্রতি নিঃস্বার্থ সেবা প্রদানের মাধ্যমে ।
**এই ধর্মের অনুসারীরা সমস্ত বিশ্ব ব্রম্মান্ডকে নিজের শরীর জ্ঞান করে, তাই সমস্ত অস্তিত্বের প্রতি সে শ্রদ্ধাশীল ও যত্নবান ।
**এই ধর্মের অনুসারীরা কোন কিছুকে খুব বেশী সিরিয়াস বা বারা বারি ভাবে নেয়না ।সব কিছুর মাঝেই সে সহজভাব ও হাস্যরস খুজে নিয়ে নিজে আনন্দে থাকে ও সবাইকে সেই আনন্দের সৌরভ ছড়িয়ে দেয়।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×