ইংরেজির ক্ষেত্রে আমরা খুব সজাগ। কিন্তু আমাদের মাতৃভাষার ক্ষেত্রে? আমরা ভাল করেই জানি দুজন ব্যক্তির মধ্যে রিলেশন বোঝাতে each other এবং একাধিক ব্যক্তির মধ্যে রিলেশন বোঝাতে one another ব্যাবহার করতে হয়। কিন্তু আমরা আমরা কি এটা জানি যে, বিদেশী শব্দের বাংলা বানানের ক্ষেত্রে 'ষ' বর্জনীয়? আমরা যদি জেনেই থাকি তাহলে রাস্তার আশে পাশের দোকানগুলোর ব্যানারে কেন 'স্টোর' বানানটা 'ষ্টোর'? যদি বলা হয় বলুন তো 'প্রাণী' আর প্রাণিজগৎ' এর মধ্যে কোন বানানটা সঠিক? অনেকেই হয়ত ইতোমধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। Noun, pronoun আমাদের ঠোঁটস্থ কিন্তু বিশেষ্য, সর্বনামের বেলায় ভ্রু কুঁচকায়। কিছুক্ষণ আগে দেখলাম এক ব্যক্তির তার স্ট্যাটাসে বাংলা বর্ণমালা পোস্ট করেছেন। পড়তে গিয়ে দেখি সেখানে 'স' মিসিং আবার 'ক্ষ'কে ব্যঞ্জনবর্ণ হিসেবে চালিয়ে দিয়েছেন। সেদিন ইউটিউবে সময় টিভি প্রোগ্রামের কিছু অংশবিশেষ দেখছিলাম যেখানে রাস্তায় সাধারণ পাবলিকদের জিজ্ঞাসা করা হচ্ছিল, ২১শে ফেব্রুয়ারিতে ঠিক কি হয়েছিল জানেন?
উত্তরগুলো শুনে তো আমার হাসিতে গড়াগড়ি দেয়ার অবস্থা। কেউ কেউ তো উত্তরে বলেই ফেলল যে, সেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল। চেতনার অনর্থক ফুল গোজাগুজি তো অনেক হল, আসুন একটু সজাগ হই। একটু...
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




