somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ভোটার হয়েছেন কিন্তু NID Card হাতে না পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারছেন না? তাহলে এখনই অনলাইন থেকে NID Card এর সফটকপি সংগ্রহ করুন

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছালামুআলাইকুম! যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID card হাতে না পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য লিখতে বসলাম আজকের এই ব্লগ-পোস্ট। এখন আপনি চাইলেই অনলাইন থেকে আপনার NID কার্ডের সফট-কপি সংগ্রহ করে সেটা দিয়ে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড বা NID কার্ডের সফট-কপি সংগ্রহ করবেন।

শুরুতেই একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই তা হল আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনাকে একটি ফরম পূরণ করতে হয়েছিল এবং যখন নিজের ছবিসহ নাম ঠিকানা আপডেট করিয়েছেন তখন আপনাকে ঐ ফরমের নিচের অংশটি কেটে দেয়া হয়েছিল যেটি নিচের ইমেজে লাল মার্ক করে দেখানো হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পূর্ণ ফরমটির চিত্রই দিয়ে দিলাম।


আপনি যখন অনলাইন থেকে NID কার্ডের সফট কপি সংগ্রহ করবেন তখন উপরের xxxxxxx চিহ্নিত স্থানে যে ৮ সংখ্যার নম্বর রয়েছে সেটি লাগবে।

এখন প্রথমেই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন।

এরপর নিচের মত আসবে,


উপরের পেইজের ১ম বক্সে "ফরম নম্বরে" মার্ক করে আপনার ভোটার নিবন্ধন ফরমের ঐ ৮ সংখ্যার স্লিপ নম্বর দিন। এরপর বাঁকি সব কিছু ঠিকঠাক পূরন করে "ভোটার তথ্য দেখুন" বাটনে ক্লিক করলেই নিচের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।


এখন উক্ত পেজ থেকে আপনার NID নম্বরটি লিখে নিন। তারপর খেয়াল করুন ঐ পেজে উপরের অংশের মেনুবারে "রেজিস্টার" লেখা আছে। সেখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে। এবার সব কিছু ঠিকঠাক পূরণ করুন।


রেজিস্টার সফল হয়ে যাবার পর এখন লগিন করার পালা। লগিন করতে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেইজ আসবে,


ওখানে সব তথ্য ঠিকঠাক দিন এবং ভেরিফিকেশনের জন্য মোবাইল বাছায় করুন। তারপর সামনে বাটনে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাবমিট করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত NID কার্ডের তথ্য। যেটি দেখতে নিচের মত,


এখন যদি আপনি আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড করতে চান তাহলে উপরের তীর চিহ্নিত স্থানে অর্থ্যাৎ "পরিচয় বিবরণীতে" ক্লিক করুন। তাহলেই আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড হয়ে যাবে। এখন সেটা প্রিন্ট আউট করে আপনার সিম রি-রেজিস্ট্রেশন কিংবা NID সংশ্লিষ্ট যে কোন* কাজে লাগাতে পারেন। পোস্টটি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকলে ছোট্ট একটা ধন্যবাদ দিতে ভুলবেন না যেন :(


এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ লিংক

জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড সংশোধন সংক্রান্ত প্রশ্নোত্তর
জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড নিবন্ধন সংক্রান্ত প্রশ্নোত্তর
জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড হারিয়ে যাওয়া সংক্রান্ত প্রশ্নোত্তর
বায়োমেট্রিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর (রবির ওয়েবসাইট)

পূর্বে টেকটিউনসে প্রকাশিত যেটির লেখকও আমি নিজেই ;)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২০
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×