একটা জিনিস নিয়ে বেশ খটকায় ছিলাম লিখবো কিনা ভাবছিলাম, একটু আগে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের "সাদাসিধে কথা" থেকে মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট নিয়ে উনার অভিমত পড়ে লিখতে মন চাইল। ব্যাপারটা আসলে জটিল বেশ কিছু কারণে। তবুও লেখা যেতে পারে আজকালকার অবস্থা ভেবে। অনেকেই সম্মিলিত পরীক্ষার পক্ষে আছেন, জাফর ইকবাল স্যারও তাই। আমাদের দেশে সব জায়গায় আলাদা পরীক্ষা নেয়ার ব্যাপার অনেকদিনের। সম্মিলিত পরীক্ষা নেয়ার ব্যাপারে বড় ইউনিগুলো সম্মতি দেয়নি বা আগ্রহ প্রকাশ না করায় হয়ে ওঠেনি। আমার ধারণাগুলো বলার চেষ্টা করছি, আমার জানা মতে যেসব দেশের জনসংখ্যা বেশী সেখানেই ঝামেলাটা লাগে। বাংলাদেশ এবং তুরস্ক নিয়ে আমি আলোচনায় যাব। আমার দু দেশেই অনেকদিন থাকা হয়েছে তাই কিছুটা লিখতে মন চাইল। তুরস্কের ব্যাপারটা অনেকেই জানেন না বলে একটু খুলে বলি। সত্য বললে আমার নিজের তেমন ধারণা ছিল না এখানে আসার আগে, আমাদের আগ্রহটা কয়েকটা দেশের মধ্যেই আটকে আছে !! তুরস্কে অনেক ছাত্র-ছাত্রী.. এই ইউরোপে এদের জনসংখ্যা ৭৫ মিলিয়ন। তাদের প্রতি বছর অ্যাডমিশন টেস্ট নিতে হচ্ছে, তবে এখানে যতবার খুশী পরীক্ষা দেয়া যায়। এখন হচ্ছে আসল ব্যাপার, তার মানে প্রতি বছর সংখ্যা বাড়ছে !! আমার সাথে ক্লাস করছে একজন ৩ বছর একজায়গায় ইউনিতে পড়ে আবার পরীক্ষা দিয়ে আবার ডিপারটমেন্ট চেঞ্জ করলো.. তার বয়স ২৬ !! যাই হোক এদের ব্যাপার হচ্ছে জাতীয় পরীক্ষা দিয়ে সবাই জানে দেশে তার সিরিয়াল কতো। সেভাবেই তাকে বিষয় দেয়া হবে এমন কি প্রাইভেট ইউনিতেও লাগবে এই নাম্বার। মজার ব্যাপার হচ্ছে এখানে হাই স্কুল থেকেই মেধা অনুসারে ফিলটার করা হয়। বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের উচ্চতর গণিত শেখানো হয়, তাদের শিক্ষার মান তারা "আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড" গুলোতে দেখিয়েছে এবং দেখাচ্ছে : তাদের ভাল ফলাফল ২০১১ সালে তালিকায় ৬ নম্বরে থাকা এবং সবচেয়ে খারাপ ১৯৯২ সালে ৩২ তম। উন্নত দেশের জন্য গণিত অনেক বেশী গুরূতর..সেটা সবাই জানে। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে গণিতে যারা ভাল তারাই মেডিক্যালে পড়ে !! কারণ জাতীয় পরীক্ষায় গণিত আবশ্যক। আর টাকা হোক বা সুন্দর জীবনের জন্য বা ইচ্ছা করেই জাতীয় মেধা তালিকায় প্রথম দিকে থাকে তারা বেশীর ভাগই মেডিক্যালে যায়। তবে তাদের পরীক্ষা যে অনেক পারফেক্ট তাতে কারো সন্দেহ নেই, তাই সবাই সবার মেধা সম্পরকে ভাল আইডিয়া পায়। যারা ভাল বিষয় পায় না.. তারা আবার কোচিং করে। সারাবছর এই অবস্থা !! এখানে শেখানো হয়, কীভাবে শিখে ভাল করে ভাল ইউনিতে যেতে হবে তা যত সময় লাগুক না কেন। এই কারণে ইউনিগুলোতে আজীবন পড়ার সুযোগ করে দিয়েছে যতদিন গ্রাড না হতে পারছে। আমরা এখনোও অনেক দূরে আছি। তবে আমাদের দেশে যতদিন ভাল ভাবে কোন সিস্টেম প্রয়োগ না হচ্ছে বা অ্যাডমিশন টেস্ট সম্মিলিত কোন ব্যবস্থার মধ্যে যাচ্ছে কিছু না কিছু ছাত্র-ছাত্রী বঞ্চিত হবেই.. সেটা ৫০% হতে পারে। তবে সিস্টেম যাই হোক আমাদের মত বিশাল জনসসংখ্যার দেশে "অ্যাডমিশন টেস্ট" বা বাছাই পরীক্ষা অবশ্যই রাখতে হবে।
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।