খুব সকালে ঘুম থেকে ওঠা আমার চিরকালের সমস্যা। সেদিন আমাকে প্রথম স্কুলে নিয়া যাওয়া হচ্ছে। ১৯৯২ সালের শীতে কুয়াশা পড়া কোন এক সকালের কথা বলছি। আমাকে স্কুলের নতুন জামা পরিয়েছে মা। এখনো ভাঁজ ভাঙেনি। আমার প্রথম স্কুলের নাম দাঊদ পাবলিক স্কুল, যশোহরে তখন সবচেয়ে ভাল ইংলিশ মিডিয়াম শাখা বলা যেতে পারে। আমার মা খুবই চিন্তিত, কারণ তিনি দেখলেন ব্যাগের অনেক ওজোন হয়ে গ্যাছে। আমার দিকে তাকিয়ে মায়ের মনে হয় মায়া হল... নার্সারির বাচ্চার এত পড়তে হবে কেন ?? হাতের লেখার দুটা, অঙ্ক, রাইমস, নোট বুক আরো হাবিজাবি মিলিয়ে বহুত। ভুল না হলে আমার সর্বমোট ১২টা বই ছিল। সেদিন ব্যাগে কটা পুরে দেয়া হয়েছে বলতে পারছি না। শখেরই জয় হোল একমাত্র ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়াবে মা। আমাকে বাবা সাইকেলে করে স্কুল গেটে নামিয়ে দিলেন, তখন আমার ছোট আপু একই স্কুলে পড়তো। আপুই আমাকে ক্লাসে দিয়ে আসবে। আমাকে ক্লাসে রেখে আসার সময় আমার চোখে প্রায় পানি আসার অবস্থা কারণ কাউকে আমি চিনি না, কেউ আমার বন্ধু না এখন কি হবে ? তবে ক্লাসটা খুব সুন্দর করে সাজানো; আমি সবুজ রঙের একটা টেবিলে বসে আছি ..এক টেবিলে তিন জন করে বসতে হয়, তখনও অনেকে বাবা-মার সাথে বিদায় পালা চলছে। আমি দেখলাম আমার সামনে একটা বেশ মোটা ছেলে বসে আছে চুল গুলো খাঁড়া টাইপ। ওর নেম প্লেট আমি পড়ে ফেললাম, ওর নাম ছিল "অনীল। তাও প্রথম আমিই বললাম তোমার নাম কি "অনীল" ? - সে মাথা নাড়াল হ্যাঁ সূচক। এইবার আমার পালা.. সে আমাকে যতবার নাম জিজ্ঞেস করলো আমি নেম প্লেট দেখালাম কিন্তু অনীল পড়তে পারছে না !! আমার স্কুল জীবনের প্রথম বন্ধুকে অনেকদিন ধরে কেন যেন মনে পড়ছে কিন্তু সে তো ব্যাপারটা জানে না ... হয়তো কোন একদিন আমরা পাশাপাশি দু জনে হেটে গ্যাছি কিন্তু কেউ কাউকে চিনতে পারিনি !! জীবন তার একটা পর্যায় পার করলে অনেক চরিত্রকে বাদ দিয়ে দেয়। এত স্মৃতি নিয়ে সামনে এগুনো আসলেই দুস্কর...
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।