somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলুম থেকে বাঁচার জন্য ঘুষ প্রদান করার হুকুম কী

০৮ ই জুন, ২০২৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন:

ধর্মীয় কোন প্রতিষ্ঠান যদি তাগুত সরকারের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে ঘুষ প্রদান করে তাহলে তা কি জায়েয হবে?

প্রশ্নকারী- আফিফ আল আদনান



উত্তর:

بسم الله الرحمن الرحيم

حامدا ومصليا ومسلما

ঘুষ দেয়া নেয়া উভয়ই হারাম এবং লানতযোগ্য অপরাধ। হাদিসে দাতা গ্রহীতা উভয়ের উপর লানত করা হয়েছে।

عن عبد الله بن عمرو، قال: لعن رسول الله – صلى الله عليه وسلم – الراشي والمرتشي”. – سنن الترمذي 1337 قال الإمام الترمذي رحمه الله: هذا حديث حسن صحيح. سنن أبي داود 3580، سنن ابن ماجة 2313، قال المحقق شعيب الأرنؤوط رحمه الله: إسناده قوي.

“আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়কেই লানত করেছেন।” –সুনানে তিরমিযি: ১৩৩৭, সুনানে আবু দাউদ: ৩৫৮০, সুনানে ইবনে মাজাহ: ২৩১৩

অবশ্য জুলুম থেকে বাঁচার জন্য বা নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য একান্ত বাধ্য হলে ঘুষ দেয়ার অবকাশ আছে। এতে ঘুষদাতা গুনাহগার হবে না; ঘুষ গ্রহীতা সর্বাবস্থায় গুনাহগার হবে। দেখুন, মাআলিমুস সুনান-খাত্তাবি: ৪/১৬১, আলমুহাল্লা: ৮/১১৮

সুতরাং কোন ধর্মীয় প্রতিষ্ঠান ঘুষ না দিলে যদি বাস্তবেই তাগুত সরকারের জুলুমের শিকার হয়, তাহলে তাদের জন্য ঘুষ দেয়া নাজায়েজ হবে না।

বিভিন্ন আসার ও হাদিসের আলোকে ইমাম আবু বকর জাসসাস রহ. (৩৭০ হি.) বলেন,

ووجه آخر من الرشوة، وهو الذي يرشو السلطان لدفع ظلمه عنه، فهذه الرشوة محرمة على آخذها غير محظورة على معطيها … فهذا الذي رخص فيه السلف إنما هو في دفع الظلم عن نفسه بما يدفعه إلى من يريد ظلمه أو انتهاك عرضه. –أحكام القرآن 2541-542، دار الكتب العلمية

ঘুষ প্রদানের আরেকটি বৈধ ক্ষেত্র হল, জুলুম থেকে বাঁচার জন্য শাসককে ঘুষ দেয়া। এ ধরনের ঘুষ; গ্রহণকারীর জন্য নেয়া হারাম, প্রদানকারীর জন্য নিষিদ্ধ নয়। … সালাফে সালিহিন জুলুম থেকে বাঁচার জন্য ঘুষ দেয়ার এ ক্ষেত্রটি জায়েয বলেছেন, যখন কেউ তার ওপর জুলুম করতে চাচ্ছে বা সম্ভ্রমহানি করতে চাচ্ছে। –আহকামুল কুরআন: ২/৫৪১-৫৪২

ফাতাওয়ায়ে শামীতে এসেছে,

دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه وماله ولاستخراج حق له ليس برشوة يعني في حق الدافع اهـ – رد المحتار: 6/423

“জালিম শাসকের জুলুম হতে নিজ জান-মাল বাঁচানোর জন্য এবং নিজ অধিকার আদায়ের লক্ষ্যে জালিম শাসককে সম্পদ প্রদান করা দাতার জন্য ঘুষ বলে গণ্য হবে না।” –ফাতাওয়া শামী: ৬/৪২৩

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৬ সকাল ১০:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×