somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েবাহুল্য-১ (চট্টগ্রাম থেকে)

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের কার্ড ও বিয়ের দাওয়াতের ধরণের দুইটা উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলবো আজকে।

আমাদের অনেক মহাগুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে দৈনন্দিন ছোটখাটো সব যোগাযোগ ও বার্তা লেনদেন হয় অনলাইনে। চাকরির প্রমোশন, পরীক্ষার রেজাল্ট, কারো জন্ম-মৃত্যু, ভিসা পাওয়া, রেসিডেন্সি পাওয়া, চাকরি পাওয়া, ব্যবসার প্রফিট, ইত্যাদি সবকিছুই মোবাইল কল, মেসেজ, ইমেইল বা ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়।

তাহলে বিয়ের দাওয়াত ডিজিটাল/অনলাইন হতে সমস্যা কোথায়?

মোবাইল নাই দেশে কার কাছে? প্রধানমন্ত্রীর ঈদ বার্তার মেশিন-রেকর্ডেড কলও আসে দেশের সব মোবাইল ব্যবহারকারীর কাছে! ইমেইলে, মেসেজে, বা কল করে যদি কাওকে বিয়ের দাওয়াত দেওয়া হয়, তবে কি তাকে ফেলনা করা হয়?! অর্থ ও সময়ের যেই সেভিংস এখন অনলাইন ইনভাইটেশনের মাধ্যমে সম্ভব, সেটা কি আগে সম্ভব হতো?

দাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি হতে পারে? আমরা কখনোই সেটা ভেবে দেখিনি বা সেটার প্রয়োগ করিনি। যখন মোবাইল ছিলো না, তখনো ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হতো কার্ডে- কোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য। কিন্তু কয়জন মেহমানই আক্কেল জ্ঞান করে নাম্বারে কল দিয়ে বলতোঃ- আমি ২ জন সাথে নিয়ে আসবো, কিংবা আমার ব্যস্ততা আছে তাই আসতে পারছি না।

অথচ যেকোন দাওয়াতের একমাত্র প্রয়োজনীয় উপাদান হচ্ছে- দাওয়াতটা গ্রহণ করা হচ্ছে কি না; এবং কিভাবে গ্রহণ করা হচ্ছে।
কর্পোরেট ও প্রফেশনাল ওয়ার্ল্ডে এটার একটা অফিশিয়াল নাম আছে- #RSVP; সহজ কথায়- কনফার্মেশন দেওয়া, আপনি দাওয়াতটা এক্সেপ্ট করছেন নাকি ক্যান্সেল করছেন। ক্যান্সেল করার মধ্যে অভদ্রতা বা খারাপ কিছু নাই!! বরং আপনার কথা বিবেচনা করে- হোস্ট যেই কষ্ট ও খরচ করবে, সেটা কমানোই আপনার মাহাত্ম্য ও বদান্যতা।

শুধু বিয়ে না, বাংলাদেশের প্রতিটা খাবার-দাবারের গণ-আয়োজনে খাবারের অপচয়টা বেশ লক্ষণীয়। অপচয় হওয়া খাবারের বেশিরভাগ ডাস্টবিনে বা জলে-স্থলে দূষণের কারণ না হলেও- যদি সেসব অন্য মানুষের পেটে যায়, সেটা কি কিছুতেই মানবিক? আপনার-আমার ফেলে দেওয়া বা নষ্ট করা খাবার অন্য মানুষ যদি খায়, তবে আমরা নিজেদের নিজেরা কতটা সম্মান দিচ্ছি?

মানুষকে অর্থনৈতিক, নৈতিক, পরিবেশগত, আইনগত কিংবা ধর্মীয় বিধিনিষেধের কথা শুনিয়ে অতি-সামাজিক গোয়ার্তুমি থেকে বিরত রাখা যায় না। যেসব বিষয়ে ট্র্যাডিশনাল হওয়া উচিত- সেসব বিষয়ে মানুষ অতি বিপ্লবী। আর যেসব বিষয়ে চেইঞ্জ আসা উচিত- সেসবে তারা অতীতকে আঁকড়ে ধরে থাকতে চায়। এরকম বৈপরীত্য যে জাতির মধ্যে যত বেশি দেখা যায়, সেই জাতি তত বেশি প্রতিকূলতার সম্মুখীন হয়।

Carbon footprint ও Water Footprint কে গুরুত্ব দেওয়ার মত জ্ঞান ও সচেতনতা আমাদের আশেপাশের মানুষের মধ্যে বিন্দুমাত্র নাই। প্রাকৃতিক দুর্যোগ, রোগব্যাধি, খাদ্য সংকট, যুদ্ধ, এবং সর্বোপরি বসবাসযোগ্য পৃথিবীতে মানবজাতির অস্তিত্বের সাথে আমাদের ছোটখাটো অভ্যাস ও সিদ্ধান্তগুলো চেইন রিয়েকশনের মত সম্পর্কিত।

ভেবেছিলাম, লেখার মাঝে বা শেষে কিছু ছবি এড করবো। নিজের কালেকশনে নেই কিছু; করলে ওয়েব ব্রাউজ করেই করতাম। কিন্তু করলাম না; তার বদলে কিছু লিখি। আমাদের দেশের বিয়েবাড়ি বা বিয়ের ক্লাবের যেখানে খাবার রান্না করা হয়, খাবার বেড়ে দেওয়া হয়, এবং খাবার টেবিল থেকে জিনিসপত্র ফেরত আনা হয়, সেখানে কয়জন নিজে কাজ করেছেন ও দেখেছেন- সেটা আমার জানা নেই। কিন্তু দেখেশুনেও অনেকের মধ্যে পরিবর্তন আসেনি, আসছেনা, আসবে না। বিয়ের খানাপিনার আয়োজনের ক্ষেত্রে যে পরিমাণ খাবার সম্পূর্ণভাবে নষ্ট হয়, পুরোটাই নালা-নর্দমা বা ডাস্টবিনে যায়, সেটার পরিমাণ অস্বাভাবিক রকমের বেশি। যারা এসব দেখেও না দেখার ভান করে, যারা এসব বছরের পর বছর হতে দেখেও বিন্দুমাত্র বিচলিত হয় না, তারা জীবনে নিজে বীজ থেকে গাছ গজিয়ে কতখানি খাদ্যদ্রব্য (সবজি, ফল, ইত্যাদি) উৎপাদন করেছে- সেই ব্যাপারে আমার সন্দেহ আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×