somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Perks of Being a Wallflower: জীবনকে অনুভব করার চলচ্চিত্র!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'দ্য পার্কস অফ বিয়িং অ্যা ওয়ালফ্লাওয়ার'! জীবনকে অনুভব করার এক চলচ্চিত্র। মানুষ হিসাবে আমাদের সবাইকেই কখনো না কখনো খুব কঠিন সময় পার করতে হয়। সেটা হতে পারে পুরোনো কোনো স্মৃতি হতাৎ করে জেগে ওঠা কিংবা আকস্মিক কোনো দুর্ঘটনা। কিন্তু মানুষ একসময় প্রতিকূলতা জয় করতে শেখে। আর এসময় তার দরকার হয় খুব কাছের কিছু মানুষ। এরকম সাদামাটা কিন্তু কঠিন সত্যই আমরা দেখতে পাই এই ড্রামা মুভিতে।

চার্লি নামের এক নিঃসঙ্গ কিশোরকে নিয়ে মুভির কাহিনীর সূচনা। অসম্ভব মেধাবী এই কিশোর হাইস্কুল এ সদ্য পা দিতে যাচ্ছে। কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধুই তাকে ছেড়ে গেছে। সেটাও স্বাভাবিক উপায়ে নয়, আত্মহত্যা করে। মানসিক ভাবে চরম বিপর্যস্থ চার্লির কাছে স্কুল এক বিভীষিকার নাম। সে দিন গুনতে থাকে আর কতদিন এইভাবে তার পার করতে হবে। তবে তার অবস্থার পরিবর্তন হয়। ঘটনাক্রমে পরিচয় হয় স্যাম ও প্যাট্রিকের সাথে। সম্পর্কে তারা ভাইবোন, দু'জনই চার্লির সিনিয়র। তারা একসময় আবিষ্কার করে চার্লি খুব নিঃসঙ্গ, তার বন্ধু বলতে কেউ নেই! স্যাম ও প্যাট্রিক তাকে তাদের বন্ধুমহলের সাথে পরিচয় করিয়ে দেয়। চার্লি বন্ধু হিসাবে আরো একজনকে পেয়ে যায়, তার শিক্ষক মি. অ্যান্ডারসন, যিনি চার্লিকে উৎসাহ দিয়ে যান সবসময়। এভাবেই চলতে থাকে চার্লির দিন। স্যামের প্রতি তার তার তীব্র আবেগ কিন্তু মুখ ফুটে বলা হয়না কখনো। স্যামের বান্ধবী অ্যালিজাবেথের প্রেমের প্রস্তাবও প্রত্যাখান করতে পারে না চার্লি। অদ্ভুত দোটানায় সে থাকে, প্রকাশ করার ক্ষমতা তার খুব বেশী সীমিত। আকস্মিক কিছু ঘটনায় চার্লি বিছিন্ন হয়ে পরে তার বন্ধুদের থেকে।



তার সাথে তাকে তাড়া করে ফেলে শৈশবের এক দুঃসহ স্মৃতি। তার খুব কাছের মানুষ তার আন্ট হেলেনের মৃত্যু। তার মনে হতে থাকে হয়তো তার সড়ক দূর্ঘটনায় মৃত্যুর জন্য সে দায়ী। এবং তার সাথে আরো কিছু দুঃসহ স্মৃতি। নিঃসংতা এই স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তোলে। একসময় প্যাট্রিক ও স্যামের হাইস্কুলের দিন শেষ হয়। আবার একাকীত্বের পালা আবার পুরোনো কুৎসিত সব মুহুর্ত তার সামনে চলে আসে। তবে চার্লিও একসময় নিজেকে আর খোলসে আটকে রাখে না। নিজের বন্ধুদের ফিরে পায় আবার আপন করে। মুক্ত নিঃশ্বাসে জীবনকে অনুভব করে!



এই চলচ্চিত্রে খুব স্পর্শকাতর দু'টি বিষয় তুলে ধরা হয়েছে। মুভির একটি চরিত্র প্যাট্রিক সমকামী। আমেরিকার মত দেশেও সমকামীতাকে খুব সহজে মেনে নেয়া হয় না এখানে সেটি তুলে ধরা হয়েছে। তবে প্রধান যে ব্যপারটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় তা হল শিশুদের প্রতি যৌন নির্যাতন। এর ফলাফল অনেক বেশী মারাত্মক। একজন মানুষকে হয়তো সারাটি জীবন এই অসম্ভব যন্ত্রণাদায়ক স্মৃতিকে সাথে নিয়ে থাকতে হয়। এখানে বলে দেই, চার্লি তার খালার দ্বারা শৈশবে যৌন নিগৃহীত হয়। এই কথা সে কাউকে বলতে পারে না, নিজের কাছে চেপে রাখে, অজানা ভয় থেকেই দূরে সরে যেতে থাকে সবার কাছে থেকে। আমাদের অনেকেরই ধারণা মেয়ে শিশুই কেবল এমন নির্যাতিত হতে পারে। আসলে এখানে ছেলে বা মেয়েশিশু যে কেউ এই ধরণের পরিস্থিতির শিকার হতে পারে। আমার পরিচিত অনেকের কাছেই শুনেছি তাদের শৈশবের এমন অনেক কথা। আমাদের দেশে এই ব্যপারটি অহরহই ঘটে যাচ্ছে!



এই মুভির সবচেয়ে ভালো লেগেছে অভিনয়। চার্লি চরিত্রে অভিনয় করেছেন লোগান নারম্যান। তার আগের মুভি যেমন পার্সি জ্যাকসন কিংবা গেমার এ তার অভিনয় তেমন একটা ভালো না লাগলেও এখানে তার অভিনয় সত্যিই অসাধারণ। স্যাম চরিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন। তার সম্ভবত সেরা কাজ এই মুভিতেই দেখিয়েছেন। প্যাট্রিক হিসাবে এজরা মিলারের অভিনয়ও অনবদ্য। অবশ্য উই নিড টু টক অ্যাবাউট কেভিন চলচ্চিত্রেও তার কাজ আমার বেশ ভালো লেগেছিল। অভিনয় ছাড়াও এই মুভির আরেকটি দিক এর গতিময়তা। মূল চরিত্র চার্লির বর্ণনাতে এগিয়ে চলেছে কাহিনী। অসাধারণ সিনেম্যাটোগ্রাফি আর সাউন্ডট্র্যাকের কথা আলাদা করে বলতেই হয়।

পরিচালক স্টিফেন চোবস্কি তার নিজের লেখা উপন্যাস থেকেই একে পর্দায় তুলে ধরেছেন। মুক্তি পায় ২০১২ সালের সেপ্টম্বরে। সমালোচকদের বেশ সুনজরে এসেছে এই চলচ্চিত্র। 'রোটেন টম্যাটো'র ৮৫% ক্রিটিক ফ্রেশ সার্টিফায়েড করেছে। আর আইএমডিবি রেটিং ৮.২।

►ডাউনলোড লিংকঃ

•ডিরেক্টঃ

The Perks Of Being A Wallflower 720p (697 MB)

•টরেন্টঃ

The Perks Of Being A Wallflower 1080p (1.60 GB)
The Perks Of Being A Wallflower 720p (799 MB)


ট্রেলারঃ

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×