somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা ক্ষমতায় নেই, তাদের সাথেই বৈঠকের কথা বলা হয়েছে : জাতিসংঘ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধী দলের সাথে গঠনমূলক আলাপ-আলোচনা (এনগেজমেন্ট) বলতে যে দল ক্ষমতায় নেই, তাদের সাথেই বৈঠক করা বুঝিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক বিষয়টি স্পষ্ট করেছেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিরোধী দল মানে যারা ক্ষমতায় নেই। সেই বিরোধী দলের সঙ্গেই বৈঠকের কথা বলা হয়েছে।

জাতিসংঘের নিয়মিত এই ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও প্রশ্ন ওঠে। সাংবাদিক ম্যাথু রাসেল লি জানতে চান, যেখানে বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের নামের একটি সুনির্দিষ্ট তালিকা আছে, যাঁদের বিরুদ্ধে এখন এবং ২০১৩ সালের মে মাসে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তাঁরা এখন জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করছেন। আমি এসব কর্মকর্তার বিষয়ে শান্তিরক্ষা মিশনের পর্যালোচনা জানতে চাই।’

জবাবে মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, ‘শান্তিরক্ষা মিশন সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে আমার হাতে নেই।’

সাংবাদিক লি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, ওই বৈঠকে বান কি মুন দেশটির বিরোধী দলের সঙ্গে গঠনমূলক আলাপ-আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে আমি এ নিয়ে সংশয় দেখতে পেয়েছি, এই আহ্বানের অর্থ কি এই যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা, বা তাঁকে সন্ত্রাস প্রত্যাহার করতে বলা?
এ প্রশ্নের জবাবে স্টিফান ডুজারিক বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবং যে চিঠিগুলো পাঠানো হয়েছিল তাতে মহাসচিব দেশটির সরকারকে পরিস্থিতি প্রশমনের সুনির্দিষ্ট পথ খুঁজতে এবং দেশের দীর্ঘমেয়াদি সুবিধা ও উন্নয়নের জন্য বিরোধী দলের সঙ্গে গঠনমূলক ‌আলাপ-আলোচনা করতে উৎসাহিত করে আসছেন।’

এরপর লি বলেন, ‘তাহলে তার মানে দাঁড়াচ্ছে বৈঠক’। জবাবে মুখপাত্র বলেন, ‘জ্বি...’। আবার লি বলেন, ‘তাহলে বিষয়টা হলো..’। মুখপাত্র বলেন, ‘আমার কাছে বিরোধী দলের সাথে আলাপ-আলোচনা হলো, বিরোধী দলের সাধারণ সংজ্ঞাই হলো, যারা ক্ষমতায় নেই তারা।’

সুত্র :::::::::::::::::
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×