ঘটনাটি অনেককেই অবাক করতে পারে। অবশ্য আমি অবাক হইনি। নারীকে তার প্রাপ্য সম্মান ও অধিকার পেতে ঘর থেকে বেরিয়ে পুরুষের সঙ্গে সর্বত্র সমান হবার যে প্রতিযোগিতার কথা ইদানীং মিডিয়াগুলো বলছে আমি তার সঙ্গে একমত নই। বাস্তবতা হলো যত যুক্তিই দেখানো হোক, নারী তার পরিবারেই সবচে নিরাপদ। এ ঘটনাই তার প্রমাণ। পরিবারে নারীর যে ভূমিকা তাকে কিছুতেই খাটো করা যায় না।
'হোয়াইট হাউসের এক শিক্ষানবিশ কর্মীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির। নতুন একটি বইয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। ‘ওয়ানস আপন আ সিক্রেট’ নামের বইটি লিখেছেন ওই শিক্ষানবিশ কর্মী মিমি আলফোর্ড (৬৯)। গতকাল রোববার নিউইয়র্ক টাইমস-এ বইটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে।
লেখিকা আলফোর্ড জানান, ১৯৬২ সালে তিনি হোয়াইট হাউসের প্রেস অফিসে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগ দেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি বলেন, কাজে যোগদানের পরপরই তাঁর সঙ্গে কেনেডির শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
বিবিসির খবরে বলা হয়, আলফোর্ড তাঁর বইয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, প্রেসিডেন্টকে নিবৃত্ত করার মতো শক্তি তাঁর ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়। প্রেসিডেন্ট তাঁকে ফার্স্ট লেডির কক্ষে নিয়ে যেতেন। পরে সেখানেই তাঁদের অন্তরঙ্গ সময় কাটত। এভাবে ১৮টি মাস কেটে যায়।
হোয়াইট হাউসের সাবেক এই কর্মী বলেন, তিনি ওয়াশিংটন ছাড়ার পরও এই সম্পর্ক ছিল। এমনকি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে কেনেডির মৃত্যুর কিছুদিন আগেও তাঁরা একসঙ্গে রাত কাটান। তিনি বলেন, তাঁদের মধ্যে গভীর সম্পর্ক থাকলেও তিনি কখনোই প্রেসিডেন্টকে ‘জ্যাক’ নামে ডাকেননি। এমনকি বিছানায়ও তিনি তাঁকে ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করতেন।
আলফোর্ড বলেন, প্রেসিডেন্ট তাঁকে মদপানেও বাধ্য করেন।'
কেনেডির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষানবীশ কর্মী
কেনেডির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষানবীশ কর্মী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।