বিশ্বসেরা সংবাদ চ্যানেল আলজাজিরা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আল জাজিরা ইংলিশ বিশ্বসেরা টেলিভিশন সংবাদ চ্যানেলের মর্যাদা পেল। কাতারভিত্তিক ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনকারী এ টিভি চ্যানেলটি ২০১১ সালের জন্য বিশ্বসেরা নির্বাচন করেছে রয়েল টেলিভিশন সোসাইটি।
সংস্থাটি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশনের জন্য প্রতিবছর বিশ্বের সেরা চ্যানেলকে মর্যাদাপূর্ণ ‘রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এ বছর এই সম্মাননা ঝুলিতে পুরলো আল জাজিরা ইংলিশ। আর এ অ্যাওয়ার্ড অর্জনের পথে বিবিসি ও স্কাই নিউজের মতো নামকরা আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলেছে আল জাজিরা। ২০১১ সালে ‘আরব-বসন্ত’ নামে আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী বৈপ্লবিক রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাপ্রবাহের অসাধারণ কাভারেজ দেয়ায় এরই মধ্যে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়া কায়রোর তাহরির স্কোয়ারে আরব বসন্তের সবচেয়ে চিত্তাকর্ষক ঘটনাপ্রবাহের ওপর চ্যানেলটির কাভারেজ বিশ্বের কোটি কোটি উত্সুক সংবাদশ্রোতা এবং দর্শকের মনোযোগ কাড়ে। এর পাশাপাশি চ্যানেলটি লিবিয়ার গৃহযুদ্ধের ওপরও সবার আগে সবচেয়ে বেশি সংবাদ সরবরাহের কৃতিত্ব দেখিয়েছে। লিবিয়ার নেতা গাদ্দাফির ধরা পড়া ও নিহত হওয়ার খবর ও ছবি সবার আগে বিশ্ববাসীকে আল জাজিরাই দিয়েছিল।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন