মাফ করবেন,আমি মানুষকে পশুর সাথে তুলনা দেয়াকে খুবই খারাপ মনে করি।
কিন্তু প্রত্যেকদিন এই একই জিনিশ নানা ভাবে পত্রিকা-টিভিতে দেখে নিজের রাগ সামাল দিতে পারলাম না।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আহত হয়েছেন অন্তত সাতজন। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নিহত শিক্ষার্থীর নাম সুমন দাস। তিনি সিলেট শহরের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়সহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে জানা গেছে।
http://www.prothom-alo.com/bangladesh/article/376063/à¦à¦¾à¦¤à§à¦°à¦²à§à¦à§à¦°-দà§à¦-পà¦à§à¦·à§à¦°-সà¦à¦à¦°à§à¦·à§-নিহত-à§§
সুমন দাস সিলেট শহরের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র
আমার প্রশ্ন হলো সুমন দাস কি জন্য মারা গেলেন?
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য?
দেশকে জঙ্গী্বাদ মুক্ত করার জন্য?
গনতন্ত্রের জন্য?
নগদ কিছু টাকা আর ভবিষ্যতে অনৈতিক কিছু সুবিধা পাওয়ার জন্য?
নাকি সে পথচারী ছিল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



