স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক তারুণ্যের রক্তে স্বাধীনতার উš§াদনা ছড়ানো বক্তা, বঙ্গবন্ধুর øেহভাজন নূরে আলম সিদ্দিকীর ভাষায়, হেরেমের রক্ষিতাদের হীরা-মানিক-মুক্তায় সাজানো যায়, যৌবনের উš§াদনায় প্রাণভরে সোহাগ করা যায়, কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে তোলা যায় না। আওয়ামী লীগের রাজনীতির হেরেমের রক্ষিতা বলে তিনি কৌতুকভরে মস্কোপন্থি সিপিবি, ন্যাপ-ছাত্র ইউনিয়নকে বোঝান। কিন্তু হেরেমের রক্ষিতারা তো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আজ আওয়ামী লীগের প্রাসাদেই আশ্রয় নিয়েছে। সরকার ও দলে তাদের দাপট। এটা দেখতে কেমন লাগে? নূরে আলম সিদ্দিকী দীর্ঘশ্বাস ফেলে বলেন, মাঝে-মধ্যে মনে হয় যা করেছি তার সবটাই যেন মরীচিকা! স্বাধীনতা উত্তরকালে ছাত্রলীগের যারা বঙ্গবন্ধুর হƒদয়ে ঠাঁই নিয়েছিলেন তাদের কেউই বর্তমান নেতৃত্ব বা সরকারে প্রতিষ্ঠিত নয়। বিনীতভাবে এটাই বলতে পারি, আওয়ামী লীগকে আওয়ামী লীগের ধারায় প্রবাহিত করতে যে চেষ্টা করেছি তাই আমার জন্য কাল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলে নেতাকর্মী বহিষ্কার হয় এবং ফিরিয়ে আনার রেওয়াজ রয়েছে। কিন্তু আওয়ামী লীগ করলে তিল তিল দহনে ক্ষত-বিক্ষত হয়ে শেষ হতে হয়, আপনি কি একমত? নূরে আলম সিদ্দিকী বলেন, অন্য দলে বহিষ্কার করে ডাকে, ফিরিয়ে এনে কাজে লাগায়। আওয়ামী লীগে দীপ্তহীন আগুনের নির্দয় দহনে দগ্ধভূত হয়ে রাজনীতি থেকে নির্বাসিত হতে হয়। বিক্ষিপ্তভাবে যারা অন্য দলে গেছেন তারা মানসিক শান্তি পেয়েছেন কিনা জানি না তবে অন্তত ক্ষমতার আস্বাদ পেয়েছেন। অন্যদিকে যারা বঙ্গবন্ধুর চামড়ায় ঢোল আর হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাতেন তারা আজ দোর্দণ্ড প্রতাপে রাজনীতি ও ক্ষমতা পেয়েছেন। আর এদিকে দলে অসংখ্য, অগণিত নেতাকর্মী শুধু যোগ্য স্থান বঞ্চিতই নন, রাজনীতি থেকে হয়েছেন নিষ্ক্রিয়, অচ্যুত না হয় হতাশ। তিনি বলেন, তাকে এই অপ্রাপ্তি অতীব ব্যথিত করে না। কারণ বঙ্গবন্ধুর অপত্যøেহ, আন্তরিকতা, জেলে একসঙ্গে ১৭ মাসের একান্ত সান্নিধ্য লাভসহ দীর্ঘ সাহচর্য তাকে উজ্জীবিত রাখে। রাখে বলেই উপক্ষো, অনাদর, অবহেলা, অবমূল্যায়ন সহ্য করেও তিনি আদর্শবিচ্যুত হননি। কোনো দলে যাননি। জিয়া-এরশাদের সঙ্গে যোগ দেননি। এমনকি ব্যবসা-বাণিজ্যেও কারো অনুকম্পা লাভ করেননি। কত শাসক এলো-গেল আল্লাহর রহমতে তাকে দুর্নীতির কলঙ্কের তিলক পরাতে পারেনি। রাজনৈতিক অঙ্গনে তার আদর্শবান, দুর্নীতিমুক্ত চরিত্র বড় অহংকার বলে তিনি মনে করেন।
হেরেমের রক্ষিতাদের স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে তোলা যায় না, বলেছেন নূরে আলম সিদ্দিকী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।