তোমাকে ভেবে লেখা
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানি আমার এ ডাক কোনদিন শুনবেনা তুমি,তারপরও ডাকছি তোমায়-দুহাত বাড়িয়ে প্রাণ খুলে ডাকছি। আমার এ ডাক বাতাসে মিশে যাবে,শুনবেনা তুমি-তারপরও ডাকছি তোমায়। আজো হৃদয়ের মধ্য হতেই ডাকছি তোমায়। শুনতে পাবে কি আমার ডাক?না,তুমি পাবেনা। হয়তোবা তুমি শুনবেনা জেনেই ডাকছি তোমায়। বলেছিলে যেন তোমায় ভুলে যাই,বুঝিয়েছিলে অনেক। বুঝেছিলাম আমিও,কিন্তু বোঝেনি আমার হৃদয়। বলেছিলে তোমায় স্মরণ না করতে। কিন্তু হৃদয় কি তার কাজ ভুলে যায়? মানুষ কি স্মরণ করে শ্বাস নেয়? না! এসব স্মরণ করতে হয় না। তোমাকেও তাই ভুলতে পারিনা। তবে আজ তোমাকে নিজের অনুভূতির সঙ্গী হিসেবে পেতে খুব পেতে ইচ্ছে করে। আসলে ইচ্ছে করে তোমাকে পাশে রেখে হাতে হাত,চোখে চোখ রেখে তোমার হাসি দেখতে। স্বপণে এঁকেছি শুধুই তোমার ছবি। জানি চোখের পাতায় ঘুম নামলেই মুছে যাবে এ ছবি, থেকে যাবে দু’ফোটা নিশীথ রাতের অশ্রুজল। এই মন থেকে থেকেই কেঁপে উঠে। এ যেন তোমাকে ভুলে থাকবার বৃথাই চেষ্টা। তাই আজ এ গহীন রাতে চিৎকার করে ডাকছি তোমায়। জানি শুনবে না তুমি এ ডাক,তারপরও ডাকছি তোমায়। কারন,আমি যে তোমায় ভালোবাসি, খুব বেশি ......
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন