ব্যারিস্টার মওদুদ বিএনপি’ই আমার শেষ ঠিকানা দল ভাঙার কোন ষড়যন্ত্রের সঙ্গে নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আর দল বদল নয়
যে ক’দিন বাঁচি ততদিন বিএনপিতেই থাকবো। দল ভাঙার কোন ষড়যন্ত্রের সঙ্গে নেই, থাকবো না। ব্যারিস্টার মওদুদ আহমদ এমনটাই জানালেন। বিএনপি’র বর্ষীয়ান এই নেতা বললেন, অনেক বদনাম হয়েছে অতীতে দল বদল করে। সায়াহ্নে এসে এই ময়লা আর গায়ে লাগাতে চাই না। এক কূটনৈতিক আড্ডায় ব্যারিস্টার মওদুদ আহমদ আরও বললেন, বিএনপি ভাঙার কোন ষড়যন্ত্রে তিনি নেই। বিশ্বাসও করেন না। এ প্রতিনিধিকে বললেন, জানেন, ওয়ান ইলেভেনের সময় ওরা আমাকে চাপ দিয়েছিল। নির্যাতন চালিয়েছিল। বলেছিল, দল ত্যাগ করে আসুন আমাদের সঙ্গে। দেশের প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন। জুনিয়র অফিসাররা তাকে চোখ বেঁধে নির্যাতন চালিয়েছিল। বলেছিল কবুল করুন, আমাদের সঙ্গে থাকবেন। মওদুদ রাজি হননি। বলেছিলেন, দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি হবে না। অযথা চেষ্টা করছেন। এরপর নিয়ে যাওয়া হলো একদল সিনিয়র অফিসারের কাছে। তাদেরও একই প্রস্তাব। মওদুদ বললেন, অযথা চেষ্টা করছেন। কোন ফায়দা হবে না। তাছাড়া সেনা শাসন ছাড়া আপনারা এসব বিষয় নিয়ে কিভাবে আলোচনা করছেন। সেনা শাসন সম্ভব নয়। তাহলে কেন খালি খালি সময় নষ্ট করছেন। নির্বাচন দিয়ে আপনারা চলে যান। আলোচনা ভেঙে গেলো। মওদুদকে আবার চোখ বাঁধা অবস্থায় গোয়েন্দা সেলে নিয়ে যাওয়া হলো। বাজারে গুঞ্জন, মওদুদ আহমদকে দিয়ে বিএনপি ভেঙে নির্বাচনে আনার প্রক্রিয়া চলছে। এমনও হতে পারে তাকে প্রথমে কারাগারে নেয়া হবে। এরপর হবে সমঝোতা। ব্যারিস্টার মওদুদ শুনে হাসলেন। বললেন, লিখে দিন আমি ওসবে আর নেই। আমার শেষ ঠিকানা হোক জাতীয়তাবাদী দল। ভুলভ্রান্তি যাই থাকুক, এ দলেই থাকবো। যা সত্য তাই বলবো। গুজব রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে গ্রেপ্তার করা হবে। এরপর বিএনপি’র একটি অংশ নির্বাচনে অংশ নেবে। জামায়াতের ওপর ক্র্যাকডাউনও এ কারণে। একপর্যায়ে জামায়াত বিএনপিকে ছেড়ে নির্বাচনে যাবে। একই পার্টিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বললেন, সবই প্রচারণা। জামায়াত এ পথে পা বাড়াবে না।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।