somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আলেম সমাজ নিয়ে আর কতদিন . . . . .

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩১ আগস্ট ২০১১ অর্থাৎ আমরা যেদিন ঈদ-উল-ফিতর পালন করেছি সেদিন সিলেট শাহী ঈদ্গাহ ময়দানে ঈদের জামাতে ইমাম সাহেব আম জনতার উপস্থিতিতে সিটি মেয়র কামরান এবং এম.পি ও অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিতের কাছে বিচার চেয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, যারা সৌদি আরব এর সাথে যে যুক্তিতে ঈদ করেছে সেটা যদি প্রমান করতে পারে তবে তিনি তাদের মত কে মেনে নেবেন অন্যতায় তারা আমার মত কে মেনে নেবে। আর না মানলে এই বাংলার জমিনে তাদের কে সৌদি আরবের সাথে ঈদের জামাত পড়ার অনুমতি দেওয়া হবে না।

ভালো কথা। আমিও সমর্থন করি। এই ব্যপারে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা উচিৎ। বিষয়টা মুসলিম ভ্রাতৃত্বের সাথে সম্পর্কিত। সমস্থ পৃথিবির মুসলমান যদি একদিনে ঈদ উদযাপন করে তাহলে সেটা হবে পশ্চিমার কাছে একটা বিশাল ধাক্কা।

কথা হল, এতে সাধারন জনগণকে অন্তর্ভুক্ত করে ইমাম সাহেবের লাভ কি? উনার এই মন্তব্যে কি বাংলার মুসলমানরা আবার বিভক্ত হবার সুযোগ পাবে না? এটা কি প্রমান করে না যে ইমাম সাহেবের দুরদর্শিতার অভাব আছে? নাকি উনি চান বাংলার মুসলিমকে দুই ভাগে বিভক্ত করতে? এই প্রশ্ন গুলার কোনও উত্তর আমার জানা নেই।

সমাধানঃ যেহেতু বিষয়টা অত্যন্ত জটিল এবং এই ব্যপারে আমাদের অবশ্যই একটা উপযুক্ত সিদ্ধান্তে আসা উচিৎ। তাই আমার মতে, কুরআন হাদীস সম্পর্কে আম জনতার তেমন ভালো ধারনা নেই, তাই জনগণকে এই বিষয়ে জড়ানো মানে জনগণকে বিভক্ত করা। এ জন্য আলেম সমাজের উচিৎ একটা রুদ্ধদ্বার বৈঠক করা। লাগুক না সময় এক মাস, কিংবা তারও বেশি। দরকার হলে আমন্ত্রন করা হোক মিশরের আল আজহার ইউনিভার্সিটি, সৌদি আরবের মাদিনা ইউনিভার্সিটি, ভারতের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা - এর বড় বড় আলেমদের। দেশের কোন জনগণ জানবেনা এই বৈঠক সম্পর্কে। একটা সময়োপযোগী সিদ্ধান্তে উপনীত হওয়ার পর জনগণকে জানানো হবে সিদ্ধান্তটা কি। এতে করে যেমন একটা সমস্যার সমাধান হবে, তেমনি বাংলার মুসলমান সহ গুটা বিশ্বের মুসলমানদের পুনর্জাগরনের জন্য যে জিনিসটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মুসলিম ভ্রাতৃত্ব পুনরায় জেগে উঠবে।

কিন্তু হায়! কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আমি যদি এই বিষয়টা কোনও আলেমকে বলি তাহলে তারা আমাকে কি বলবেন? বলবেন তুই তো বেটা সার্ট-প্যান্ট পরিস, মুখে দাড়ি নাই আর মাথায় নাই টুপি, তুই মুসলিম ভ্রাতৃত্বের কি বুঝবি?

তাদেরকে কে বলবে যে আপনারা দূরদৃষ্টিসম্পন্ন নন, আপনারা শুধু মাইকেই চিৎকার দিতে জানেন, আর ফতোয়া দিতে জানেন, কোনও সমস্যার সুষ্ঠু সমধান করতে নয়, আপনাদের রাজনৈতিক জ্ঞানের অভাবে দুজন মহিলা আজ আপনাদের উপর নির্বাচিত, আপনাদের কূটনৈতিক বুদ্ধির অভাবে স্বাধীনতার চল্লিশ বছরেও বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থার কোনও অগ্রগতি তো হয়নি বরং পশ্চিমা সংস্কৃতি ঝেকে বসেছে।

এই আলেম সমাজ নিয়ে কতদিন চলা যায়? আর কত দিন?
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×