somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে বাংলাভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হউক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জাতি হিসেবে কতই না সৌভাগ্যবান। আমাদের পূর্বপূরুষেরা মাতৃভাষার অধিকার রক্ষার জন্য যে জীবন উৎসর্গ করেছিলো, তারই স্বীকৃতি হিসেবে সারাবিশ্বের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষার প্রচলন। অথচ আমরা জাতীয়ভাবে এর মূল্য বুঝতে এখনো অপারগ। আমরা বাংলাভাষাকে জাতিসংঘের অন্যতম কার্যকরি ভাষা হিসেবে প্রচলনের জন্য অনেকদিন ধরেই চেষ্ঠা করে আসছি, অথচ নিজ দেশের মধ্যেই বাংলাভাষার সর্বোচ্চ প্রচলনের বিষয়ে আমরা অবহেলা করে আসছি। আমরা যদি সত্যিই আমাদের ভাষাকে ভালোবাসি তাহলে প্রথমেই আমাদের ভাষাকে সর্বস্তরে প্রচলন করে তার প্রমান দিতে হবে।

আমাদের দেশে প্রায় ৮ কোটি মুঠোফোন গ্রাহক আছে। এর মধ্যে খুব বেশি হলে ১/২ কোটি গ্রাহক ইংরেজি ভাষা বুঝেন। তার মানে প্রায় ৬/৭ কোটি মানুষ মুঠোফোনের ভাষা না বুঝেই অসাচ্ছন্দের সাথে তা ব্যবহার করছেন। মুঠোফোনের ব্যবসার জন্য গ্রাহক সংখ্যার কারনে বাংলাদেশ একটি বড় বাজার। আমরা যদি বাংলাদেশে মুঠোফোনে বাংলাভাষার ব্যবহারকে বাধ্যতামূলক করতে পারতাম, তাহলে অধিকাংশ গ্রাহকই সাচ্ছন্দের সাথে তার মুঠোফোনটিকে ব্যবহার করতে পারতেন। এরফলে মুঠোফেনের মাধ্যমে তথ্যপ্রবাহকে (যথা: সাধারণ কৃষি, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যসমূহ) জনগণের আরও কাছে নিয়ে যাওয়া সম্ভব হতো। দেরীতে হলেও বিটিআরসি স¤প্রতি এরকমের একটি সিদ্ধান্ত নিয়েছে। ফেব্র“য়ারি ২০১২ হতে বাংলা কি-প্যাড বিহীন মুঠোফোনসেট আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে এ পদক্ষেপ যথেষ্ঠ নয়, কারন আজকাল অনেক মুঠোফোনসেটেই কি-প্যাড থাকেনা এবং শুধুমাত্র কি-প্যাডে বাংলা অক্ষর থাকলেই হবে না, মুঠোফোনের সকল অপশন বাংলা ভাষায় প্রচলিত হতে হবে। এজন্য মুঠোফোন অপারেটরদের প্রদত্ত বিভিন্ন সেবাগুলোও বাংলাভাষায় প্রচলন করতে হবে। উল্লেখ্য বাংলাদেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ মুঠোফোনসেট আমদানি হয়ে থাকে। বাংলাভাষার প্রচলনের জন্য প্রতিটি মুঠোফোনসেটে গড়ে ১০০ টাকা খরচ হলেও, বাংলাভাষার কারিগরদের জন্য বছরে ৬০ কোটি টাকার কাজ সৃষ্টি হবে। এর পাশাপাশি মুঠোফোন অপারেটরদের প্রদত্ত বিভিন্ন সেবাগুলো বাংলাভাষায় প্রচলনের জন্য অনুরূপভাবে বাংলাভাষার কারিগরদের জন্য নতুন নতুন কাজ সৃষ্টি হবে। তাই মুঠোফোনে সার্বিকভাবে বাংলাভাষার প্রচলন করা গেলে আমরা বহুমাত্রিকভাবে লাভবান হবো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

নারীকে সম্মান জানানোর আদি পাঠ: কেন সনাতন ধর্ম কেবল বিশ্বাস নয়, একটি জীবন বিজ্ঞান? সবাইকে আগাম শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

লিখেছেন অতনু কুমার সেন , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৩

সনাতন ধর্ম: কোনো প্রাতিষ্ঠানিক বিশ্বাস নয়, বরং জীবনের এক শাশ্বত পথ

আমরা যখন "মহিষাসুরমর্দিনী স্তোত্রম" পাঠ করি বা এর গভীর ভাবার্থ উপলব্ধি করি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়—একজন... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×