দয়া করে ভুল Message নিবেন্না,
সে অনেকদিন আগের কথা। বঙ্গদেশের দক্ষিনাঞ্চলের কোন এক জেলায়। শীতের রাত ঘুটঘুটে অন্ধকার, আর ঘন কুয়াশার ভেতর এক সিঁধেল চোর চুরি করতে বেরিয়েছে নিজ গ্রামে। সে এবাড়ি ওবাড়ি ঘুরে সবশেষে ঐ গ্রামের এক মেম্বারের বাড়ীতে চুরি করতে ঢুকল। চৌর্যকর্ম শেষ হয়েছে এমন সময় গৃহকর্তা ঘুম থেকে জেগে দেখল দরজা খোলা, এমন সময়ে সে চিৎকার চেচামেচি করে গ্রামসুদ্ধ সবাইকে জাগিয়ে তুলল। সবাই চোর চোর করে অন্ধকারে চোরকে ধাওয়া শুরু করল । যেহেতু অন্ধকার ছিল তাই কেউ ই চোরকে দেখতে পায়নি। কিছুক্ষণ অন্ধকারে ধাওয়ানর পর চোর না পেয়ে সবাই যে যার ঘরে আবার ঘুমোতে গেল। বেশ কিছুক্ষণ পর সুবহে সাদিকের আগে হটাত গ্রামবাসি শুনতে পেল এক অদ্ভুত চিৎকার
“ইসলাম শেষ হয়ে গেল, ইসলাম পায়খানায় ডুবে গেল, সবাই তাড়াতাড়ি ছুটে আস ইসলাম কে বাচাতে, ইসলামকে বাচান মুমিনের প্রথম ইমানি দায়িত্ব ” । গ্রামবাসি ভাবল হয়ত মসজিদ থেকে ইমাম সাহেব কোন ধর্মীয় বয়ান করবেন তাই সবাইকে জাগাচ্ছেন কিন্তু না একই চিৎকার বার বার চলতে থাকল অবশেষে গ্রামবাসি মসজিদের দিকে গেল কিন্তু বিধিবাম, মসজিদেতো কেউ নাই চিৎকার আসতেছে কোন দিক থেকে? সবাই খুজতে থাকল, সবশেষে দেখা গেল গ্রামের এক বাড়ির ঢাকনাবিহিন স্যানিটারি পায়খানার ভেতর থেকে আওয়াজ আসতাছে । কাছে গিয়ে দেখে এক যুবক বিষ্ঠার মধ্যে হাবুডুবু খাইতাছে। সবাই তাড়াতাড়ি তাকে টেনে তুলল, দেখে সারা শরীরে বিষ্ঠা মাখানো ঐ গ্রামেরই যুবক নুর ইসলাম!!! সবাই অবাক হয়ে বলল কিরে নুরু তুই ইসলামের নাম করে চিল্লাচ্ছিলি কেন? নুর ইসলাম বলল আমি যদি আমার পুরো নাম ধরে ডাকাডাকি করতাম, বাঁচানোর জন্য তাহলেতো তোমরা কেউ ই আসতে না আর আমি গুয়ের ভেতর ডুবে মরে যেতাম!!! তাই শুধু ইসলাম ইসলাম করে চিল্লাইতেসিলাম। গ্রামবাসী ভাল করেই নুর ইসলামকে জানত কেননা নুর ইসলামই ঐ গ্রামের একমাত্র নামকরা সিঁধেল চোর ছিল,এবং সবাই তার থেকে দূরে থাকতো। ঐ রাতের চোরটি ছিল নুর ইসলাম। সেই রাতে নুর ইস্লামের মারা যাওয়ার কথা কিন্তু সে তার বুদ্ধিমত্তা আর গ্রামের মানুষের ধর্মীও আবেগ ব্যাবহার করে বেঁচে গিয়েছিল।
প্রিয় পাঠক আজ এই বঙ্গদেশে নুর ইসলামের মত চোর, ভণ্ড, ধর্মবেয়াবসাই, রাজাকার, জামাত শিবির সাধারন মানুষের ধর্মীও আবেগ ব্যাবহার করে পরিত্রাণ পাবার চেষ্টা করতেছে । তারা শাহবাগে প্রজন্ম চত্বরেরে শান্তিপ্রিয় আন্দোলনকে ইসলাম বিরোধী আন্দোলন হিশেবে প্রচার করতে চাচ্ছে কারন ধর্ম ই তাদের শেষ অস্ত্র। আমাদের সবাইকে জামাত শিবিরের প্রচারনা সম্পর্কে সজাগ থাকতে হবে। প্রত্যেকের তাদের পাশের মানুষদেরও সচেতন করার দায়িত্ব নিতে হবে। আমরা আমাদের পবিত্র প্রানের ইসলাম ধর্ম কে কারো হাতিয়ার হতে দেব না।। আমাদের জয় সুনিশ্চিত !!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



