আজ পূর্বপরিচিত পুলিশের রমনা বিভাগে কর্মরত এক অফিসারের সাথে শাহবাগ থানায় দেখা করতে গেছিলাম । আলাপের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই জনগন তো এখন আপনাদের উপর খুবই নাখোশ, ভাবছে হয়ত জামাত শিবিরদের আপনারা ভয় পেয়ে গেছেন? তিনি আমাকে যে উত্তর দিলেন আমি আর একটি কথাও বলতে পারলাম না। তিনি বললেন ছোট ভাই, আজ জুম্মার নামাজের পর যে সমস্ত মুসল্লিরা বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে আসতেছিল শুরুতে সামনের দিকে কিছু মধ্য বয়সী আর বয়স্ক লোক ছিল কিন্তু সচিবলায় পার হওয়ার পর থেকে এই লোক গুলো পেছনে যেতে থাকে এবং সামনে রাখে কিছু কিশোর বালকদের যাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৫ এর মধ্যে। এই বালকগুলো এমন যে বেশিরভাগেই জানেনা যুদ্ধাপরাধী কি এবং কারা? ট্রাইব্যুনাল, বিচার সম্পর্কে এদের কোন ধারনাই নেই ?এরা জানেনা ব্লগ কাকে বলে, কারাই বা ব্লগার? এদের বেশীরভাগ কেই ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আনা হয়েছে শুধু শাহবাগের গন জাগরন মঞ্চে আগুন দেয়ার জন্য। এদের শেখান হয়েছে যে এখানে যারা আন্দোলন করছে তারা সবাই ইসলামের শত্রু, এদের খতম করতে গিয়ে যদি কেউ মারাও যায় তবে তার শহিদি মৃত্যু হবে। দুই জন কনস্টেবলকে অনেক বুঝিয়ে শুনিয়ে হাজত খানার কাছে গেলাম গ্রেফতার কৃত কয়েকজনকে দেখতে, দেখলাম খুবই নোংরা খোলা বাথরুম বিশিষ্ট রুমে গাদাগাদি করে কয়েকজন কিশোর তরুন মেঝেতে শুয়ে আছে বেশ কয়েকজন বসে আছে, দেখে খুবই কষ্ট লাগতেছিল, এই কিশোর তরুন ছেলে গুলর মা,বাবা, বড় ভাই কিংবা ছোট বনের মুখগুলো বার বার মনে করার চেষ্টা করতেছিলাম । হয়ত গ্রামের কোন বিধবা মা, কিংবা দুস্থ বাবার সন্তান এরা, এদের বাবা মা হয়ত অনেক আশা করে ঢাকা পাঠিয়েছে যে ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেম কিংবা মুফতি হবে কিন্তু তারাত জানেনা যে তাদের এই বাচ্চা, কিশোর তরুন সন্তানদের রাজনিতির হাতিয়ার বানিয়েছে কিছু ধর্মান্ধ স্বার্থান্বেষী ধর্মীও নেতারা এই বলে যে, মরে গেলে শহিদ হবে। আল্লাহকে অশেষ কৃপা যে পুলিশ এদের গুলি না করে শুধু গ্রেফতার করেছে যদি এরা পুলিশের গুলিতে মারাই যেত আমরা এদের মাকে কি সান্তনা দিতাম কেননা আমরাতো জানি এরা কেউই শহিদ হওয়ার নয় কেননা ইসলামের শহীদ হওয়ার শর্তাবলীর সাথে ঐ ভণ্ড, ধর্মপুঁজিপতি, ফাসিকদের শহিদের ব্যাখ্যা সম্পূর্ণ বেমানান।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।