somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চূড়ান্ত ধরমানুভুতি বলতে কিছু নেই।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরমানুভুতি বলতে কি বোঝা যায় পৃথিবীর কোন পুস্তকে তার ব্যাখ্যা নাই। চূড়ান্ত ধরমানুভুতি বলতে আসলে কিছুই নাই কেননা আজ যা আমার কাছে খুবই অনুভুতিশিল তা অন্নের কাছে কোন অনুভুতির উদ্রেক নাও করতে পারে। এস্কিমোদের কাছে যে স্বর্গ গরম এবং উষ্ণ, আরবিয়দের কাছে সেই স্বর্গ নিবিড়, ঠাণ্ডা সুশীতল আবার ভারতীয়দের কাছে তা নাতিশীতোষ্ণ!! স্বর্গ যেমন ই হোক না কেন মানুষ এবং তার গঠন একই রকম, রক্তের রং কখনও লাল ভিন্ন অন্য রকম হতে পারে না। ধরমানুভুতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারের যে খেলা শুরু হয়েছে তার ভিত্তিতে জানতে চাই কোন ধরমানুভুতিতে আঘাত হানার জন্য এই গ্রেফতার? এটাকি শুধু ইসলাম ? যদি তাই হয় তবে যখন মসজিদের ভেতর থেকে জায়নামাজ এনে রাস্তায় পোড়ান হয়েছিল তখন কেন অনুভুতিতে আঘাত আসেনি? যখন জুম্মার সালাম ফেরানর পরপরি চাপাতি, লাঠি দেশীয় অস্ত্র নিয়ে সাধারন মানুষ, পুলিশ, এমন কি সাংবাদিক দের উপর হামলা চালান হয়েছিল তখন কথায় ছিল ধরমানুভুতি? সাইদিকে চাঁদে পাঠানোর নামে এদেশের সহজ সরল মানুষদের রাস্তায় নামিয়ে পুলিশের মুখোমুখি করা হয়েছিল তখন কি ধর্মের উপর আঘাত লাগে নি ? ১৯৭১ সালে ঐ জামাত, আলবদর, আলশামস, ইসলামি ছাত্রসংঘ যখন এদেশের নিরিহ নিরস্ত্র, বাঙ্গালিদের উপর নারকীয় হামলায় সহায়তা করেছিল, দশ বছরের বালিকা থেকে শুরু করে পঞ্চাসঊর্ধ্ব মায়েদের উপর নির্মম অত্যাচার করা হয়েছিল, আর এ সবই করা হয়েছিল ইসলামের নামে তখন কোথায় ছিল পবিত্র ধরমানুভুতি? সেই সব অপরাধের অপরাধিদের শাস্তি চাই। যদি অন্যান্য ধর্মগুলকেও এই অনুভুতির কেন্দ্রস্থলে আনা হয়ে থাকে তবে সরকার মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যখন রামুতে শত বছরের বৌদ্ধ মূর্তি গুড়িয়ে দেয়া হয়েছিল তখন কেন আপনারা নড়ে চড়ে বসলেন না? যখন সারা দেশে হিন্দু দের উপর সেই ৭১ এর কায়দায় হামলা চালন হল, তাদের মন্দির, প্রতিমা এমনকি তাদের ঘরবাড়ি, বাসস্থান ভাংচুর করা হয়েছিল, তখন কি তাদের অনুভুতিতে আঘাত লাগে নি ? লেগেছিল কিন্তু তখন রাষ্ট্র ছিল নির্বিকার । কেননা তখন তাদের ভোটের হিসাব নিকাশ ছিল না। সরকার মহোদয়ের হয়ত জানা আছে হিফাজত কারিরা যদি ১০ লাখ হয় তবে আমরা তরুনরা আছি সাড়ে ৩ কোটি!!!!!

মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন। আপনি ই তরুন প্রজন্মের মনের কথা বুঝতে পেরে আপনার নির্বাচনী ইস্তেহারে ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইন্টারনেট ব্লগ ফেসবুক এর যে বিশাল জগত এটা ঐ ডিজিটাল দেশ গঠনের একটি পর্যায়মাত্র । কোন ব্লগে কে কি লিখছে এতে ইসলামের মহাত্ত একটুও কমে যাবেনা, এতে কোন ধর্মপ্রাণ মুমিনের কিছুই হবে না । আমি নিশ্চিত আপনি বিশ্বাস করেন নিজের বক্তব্য প্রকাশ করা আর সাম্প্রদিকতা উস্কে দেয়া সম্পূর্ণ আলাদা জিনিস । এই সব অক্ষতিকারক ব্লগারদের না ধরে যে পত্রিকা বা যে যে গন মাধ্যম গুলো অনবরত মিথ্যাচারের মাধ্যমে সাম্প্রদাইকতাকে বিসবাস্প দিচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীও অনুভুতি ব্যাবহার করে রাজনৈতিক ফায়দা উঠানোর চেষ্টা করছে তাদের গ্রেফতার করার নির্দেশ দিন। আমরা আপনার কোথায় আস্থা রাখতে চাই কেননা আপনিই বলেছিলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×