somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলিব্রেটি সঙ্গী-কামাই রোজগার এর এক সোনার হরিণ।

০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলিব্রেটি বিয়ে করে নিজে সেলিব্রেটি হওয়ার নজির প্রচুর। অন্তত নিজের ক্যারিয়ার বুস্ট করার সহজ তরিকা এটা। এদিকে সেলিব্রেটি কাপল্ হয়ে দুজনেরই কামাই রোজগারও হয় প্রচুর। ডেভিড বেকহামকে স্পাইসগার্ল ভিক্টোরিয়া বিয়ে করে Adidas, Armani, and H&M এর ব্রান্ডিং করে মাল্টি মিলিয়ন ডলার কামাই করেন। শুরু করেছিলেন ভিক্টোরিয়া বেকহাম ফ্যাশন হাউজ। আর জামাই যদি হয় রাজা বাদশা ধরনের তাহলে নিজের সেলিব্রেটি ইমেজ চলে যায় অন্য মাত্রায়। যেমন মেলানিয়া ট্রাম্প। "মেলানিয়া" নামে উনার একটা বই বের হতে হচ্ছে। এ্যামাজন প্রাইমে রিলিজ হতে যাচ্ছে তাঁকে নিয়ে করা ডকুমেন্টারি। প্রিন্স হ্যারিকে বিয়ে করার পর মেগান মর্কেল Netflix, Spotify আর প্রকাশকদের সাথে করেছেন মাল্টি মিলিয়ন ডলারের চুক্তি। এমন নজির আছে আরো।

Victoria and David Beckham

বড় সেলিব্রেটিদের সাথে এমনকি বড়সড় স্ক্যান্ডালে জড়িয়ে ঠিকঠাক ব্যবহার করতে পারলেও মানিব্যাগ ফুলিয়ে ফাঁপিয়ে তুলা যায়। গল্ফার টাইগার উড থেকে রেচেল নামের এক মহিলা বিপুল অঙ্কের টাকা নেন স্ক্যান্ডাল গোপন রাখার শর্তে। উড সাহেবের বাকি মেয়েরা তাদের গল্প বেচে দেন পত্রিকা আর ট্যাবলয়েড মালিকদের কাছে। ভালো টাকায়। মনিকা লিউইনস্কি নামের একজন হোয়াইট হাউজ ইন্টার্ন জগৎ বিখ্যাত স্ক্যান্ডাল নিয়ে আসেন খোদ প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর নামে। পরবর্তিতে মনিকা তার এই কাহিনীর একটা লাইসেন্স করে নেন। মানে, কোন বই বা ইন্টারভিউতে তার স্ক্যান্ডাল এর কাহিনী প্রকাশ করতে গেলে তাকে টাকা দিতে হবে। তাদের স্ক্যান্ডাল প্রচার করেই ঐ সময় CNN, The Washington Post সহ মিডিয়া হাউজ গুলো বিপুল কামাই রোজগার করে।

Bill Clinton–Lewinsky (১৯৯৭)

সকল স্ক্যান্ডালেরই মূল বেনিফিশিয়ারি হয় মিডিয়া। স্ক্যান্ডালের বড় ছোট নির্ভর করে সেলিব্রেটি বড় না ছোট তার উপর। বাংলাদেশের তাহসান সাহেব দ্বিতীয় বিবাহ করার পর পর তাদের যে ব্রান্ডিং হচ্ছে তার কিছু হিস্যা কেড়ে নিতে চাইবে তাহসান সাহেবের আগের পক্ষ। ঐ আপা এখন যা-ই করবে তাই ভাইরাল হবে। এখানে সুযোগ আছে ফ্যাশন হাউজগুলোর। তাহসান সাহেবের নতুন পক্ষ প্রচুর মডেলিংয়ের সুযোগ পাবেন। চালু হতে পারে দুজনের ফ্যাশন হাউজও। এখানে ইন্টারেস্টিং হলো তাহসান সাহেবের দ্বিতীয় পক্ষের আগের পক্ষগুলোরও এই বাণিজ্যে হাত দেয়ার চেষ্টা করাটা। তার বর্তমান, সাবেক আর ভবিষ্যৎরা সেলিব্রেটি হতে পারে। কিন্তু তাদের সাবেকরাও সেলিব্রেটি হতে চাইলে তারা তো আলো একটু কমই পাবে। মানে মামাতো ভাইয়ের মামাতো ভাইতো দূরেরই আত্মীয় হয়। তাও কালের কন্ঠ চেষ্টা চালাচ্ছে যদি কিছু কুড়িয়ে পাওয়া যায় আরকি। এই আলাপে নেগেটিভলি প্রচার হচ্ছে। কিছু ভিউ, কিছু কামাই হতেও পারে।
.
#Afnan_Abdullah
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×