somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেন্টাইনডে ফ্লেভারে‌ এই মুভি‌ গুলো দেখতে পারেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যালেন্টাইনডে ফ্লেভারে দেখতে পারেন এমন কয়েকটা মুভির নাম বলতেছি। যে সিরিয়ালে দিচ্ছি সেটা কোন প্রায়োরিটি লিস্ট না। মানে লিস্টের প্রথমটা শেষেরটা থেকে বেশি সুন্দর এমন না।
.
১. A Moment to Remember (২০০৪, কোরিয়ান, দক্ষিণ কোরিয়া)

এক সুখী দম্পতির জীবনে অন্ধকার নেমে আসে যখন তরুণী স্ত্রী অ্যালঝাইমার্সে আক্রান্ত হয়। সে প্রতিদিন তার স্বামীকে ভুলতে শুরু করে। ভালোবাসা কি স্মৃতি দিয়ে হয়, নাকি আত্মা দিয়ে? এই মাস্টারপিস মুভিটিকে সাম্প্রতিক 'সায়রা' মুভিটি নকল করার চেষ্টা করলেও এর আবেগের ধারেকাছে যেতে পারেনি।

২. Sita Ramam (২০২২, তেলুগু, ভারত)

অনাথ সৈনিক রামের জীবনে অচেনা এক 'সীতা'র চিঠি নিয়ে আসে বসন্ত। তাদের প্রেম যখন তুঙ্গে, তখন রামকে এক মিশনে যেতে হয়। রামের সাথে সাথে দর্শকদেরকেও অধীর আগ্রহে খুঁজতে হয় সীতার আসল পরিচয়। রহস্য খুলতে থাকে রামের লিখে যাওয়া শেষ চিঠিতে, যা ২০ বছর পর এক মেয়ে ডেলিভারি করতে আসে।

এটি একটি ক্ল্যাসিক এপিক রোমান্স। স্যাক্রিফাইস এর যে কি বিশাল মহিমা হতে পারে, তা এই সিনেমাটি না দেখলে বোঝা অসম্ভব। আছেন দুলকার সালমান, মৃণাল ঠাকুর।
.
৩. Slumdog Millionaire (২০০৮, ইংরেজি/হিন্দি, যুক্তরাজ্য/ভারত)

মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক অনাথ কিশোর, জামাল মালিক, হুট করে 'কে হতে চায় কোটিপতি' (KBC) রিয়েলিটি শো-এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। একজন 'বস্তির ছেলে' কীভাবে সব কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে, তা নিয়ে সন্দেহ জাগায় পুলিশ তাকে আটক করে। বাস্তবে, জামালের জ্ঞান কোনো বই থেকে আসা নয়; প্রতিটি প্রশ্নের উত্তর তার জীবনের একেকটি যন্ত্রণাদায়ক বা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে জড়িয়ে আছে। সে এই শো-তে টাকা জেতার জন্য আসেনি, বরং তার হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমিকা লতিকার দৃষ্টি আকর্ষণ করতে এসেছিল- যে হয়তো টিভিতে তাকে দেখছে। এটি কেবল একটি সিনেমা নয়, বরং এটি প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের জয় আর ভাগ্যের এক অদ্ভুত সমীকরণের গল্প। এর মিউজিক (এ.আর. রহমান), অস্কারজয়ী সিনেমাটোগ্রাফি এবং অন্ধকার বস্তি থেকে আলোর পথে আসার জার্নিটি দেখার জন্য এটি মাস্ট-ওয়াচ।
.
৪. The Curious Case of Benjamin Button (২০০৮, ইংরেজি, যুক্তরাষ্ট্র)

বেঞ্জামিন জন্মেছে বৃদ্ধ হয়ে, আর যত সময় যাচ্ছে সে যুবক হচ্ছে। তার প্রেমিকার বয়স বাড়ছে স্বাভাবিক নিয়মে। আপনি অবচেতন মনে অপেক্ষা করতে থাকবেন তাদের জীবনের সেই একবিন্দু সময় এর জন্যে, যেখানে দুজনের বয়স মিলে যায়, যদিও জানেবেন সেটা স্থায়ী না। সময়ের নিষ্ঠুরতা আর চিরস্থায়ী বিচ্ছেদের এক শান্ত হাহাকার ব্র্যাড পিট আর কেট ব্ল্যাঞ্চেট আপনার বুকে বাজিয়ে দিবে এই সিনেমাটিতে।
.
৫. Eternal Sunshine of the Spotless Mind (২০০৪ , ইংরেজি , যুক্তরাষ্ট্র)

ব্রেকআপ এর প্যারা সহ্য করতে না পেরে জোয়েল স্মৃতি থেকে তার প্রাক্তন প্রেমিকা ক্লেমেন্টাইনকে মুছে ফেলার এক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। কিন্তু স্মৃতি মোছার সময় অবচেতন মনে সে বুঝতে পারে সে আসলে তাকে ভুলতে চায় না। তার মনে হয় মস্তিষ্ক থেকে স্মৃতি মুছতে পারেলেও, মন থেকে মুছা যাবে না। স্মৃতিগুলো যন্ত্রণাদায়ক হল‌েও তার জন্যে কতটা মূল্যবান এই উপলব্দি তাকে দুমড়ে মুচড়ে দেয়। জিম ক্যারি আর কেট উইন্সলেট এর অনবদ্য অভিনয় ডুবিয়ে রাখবে পুর সময়।
.
৬. Malèna (২০০০, ইতালীয়, ইতালি)
যুদ্ধের বাজারে এক সুন্দরী গৃহবধু মালিনার একা টিকে থাকার লড়াই। যার স্বামী যুদ্ধ‌ে গে‌ছে। পুরো সমাজ যখন তার রূপের কামনায় মত্ত, তখন এক কিশোর তাকে দূর থেকে ভালোবেসে যায়। এটা বিবাহিত কিন্তু যুদ্ধে একা হয়ে যাওয়া এক অতিপ্রাকৃত সুন্দরী মেয়ের প্রতি তার চারপাশের মানুষের নোংরা মানসিকতা আর নিষ্ঠুরতার এক করুণ কাব্য। শেষ পর্যন্ত মালিনার মাথা উঁচু করে ফেরার লড়াই 'মালিনা'। মনিকা বেলুচ্চির এক মাস্টার পিস।
.
৭. অপুর সংসার (১৯৫৯ , বাংলা, ভারত)

এক অদ্ভুত পরিস্থিতিতে অপু তার বন্ধুর বোনের বিয়ে ভাঙা আটকাতে তাকে বিয়ে করে ঘরে আনে। চরম দারিদ্র্যের মাঝেও তারা এক স্বর্গীয় সুখের সংসার পাতে। কিন্তু যখন অপর্ণা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় অপু সব ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। তার এক মাত্র শিশু সন্তানের মুখোমুখি হওয়ার ভয়ে সে পালিয়ে বেড়ায়। কেন তার উত্তর খুঁজতে হবে আপনাকে মুভির শেষ পর্যন্ত। এটি এক সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প। হারানো এবং ফিরে পাওয়ার এক গভীর মানবিক অনুভূতি এই সিনেমার প্রাণ। পরিচালক সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর সহ সব অভিনেতাদের থেকে তাদের সেরাটা বের করে নিয়ে অসাধারন ভাবে গল্পটা বলে গেছেন।
.
৮. Passengers (২০১৬, ইংরেজি, যুক্তরাষ্ট্র)
১২০ বছরের এক মহাকাশ যাত্রায় কারিগরি ত্রুটিতে একজন যাত্রী ৯০ বছর আগেই জেগে ওঠে। একাকীত্বের যন্ত্রণায় সে অন্য এক সুন্দরীকে জাগিয়ে তোলে। তৈরী হয় নৈতিক দ্বন্দ্ব - একাকীত্ব কাটাতে একজনের জীবন নষ্ট করা কি ভালোবাসা, নাকি অপরাধ? ক্রিস প্র্যাট আর জেনিফার লরেন্স এখানে বলে যান এক শঙ্কিত রোমাঞ্চ আর একাকীত্বের গল্প, যেখানে বেঁচে থাকার জন্য মানুষই মানুষের একমাত্র অবলম্বন।
.
৯. The Time Machine (২০০২ , ইংরেজি, যুক্তরাষ্ট্র)
নিজের মৃত প্রেমিকাকে বাঁচাতে আলেকজান্ডার টাইম মেশিন বানায়। কিন্তু যতবার সে অতীতে যায়, ততবারই তার প্রেমিকা ভিন্ন ভিন্ন ভাবে মারা যায়। তাকে বুঝতে হয় যে অতীত বদলানো অসম্ভব, কারণ তার মৃত্যুই ছিল টাইম মেশিন বানানোর একমাত্র কারণ। এটা একটা লুপ তৈরী করেছে। এর পর তাকে একটা সিদ্ধান্ত নিতে হয় যা দর্শক হিসেবে আপনাকে বিচার করতে হবে। নিয়তির কাছে মানুষের অসহায়ত্বের এক সায়েন্স ফিকশন রূপ।

১০. A Beautiful Mind (২০০১, ইংরেজি, যুক্তরাষ্ট্র)
প্রখর মেধাবী গণিতবিদ জন ন্যাশ এক গোপন মিশনে কাজ করছেন। কিন্তু গল্পের মাঝপথে জনের মনোজগতের এক বিশাল অসুস্থতা আপনার মাথা ঘুরিয়ে দিবে। এতক্ষন জানা সব গল্প এলোমেলো করে দিবে। কঠিন মানসিক ব্যাধির সাথে লড়াই করা স্বামীর পাশে স্ত্রীর অবিচল ছায়া হয়ে থাকা এক অনন্য প্রেমের বাস্তব গল্পে আপনাকে উঠতে দিবে না রাসেল ক্রো, আর জেনিফার কনেলি।

১১. The Time Traveler's Wife (২০০৯, ইংরেজি, যুক্তরাষ্ট্র)

হেনরি অনিয়ন্ত্রিতভাবে সময়ের এপার-ওপার করে। সে তার স্ত্রীর সাথে দেখা করে কখনো শিশু অবস্থায়, কখনো বৃদ্ধ অবস্থায়। এক পর্যায়ে নিজের মৃত্যু দৃশ্য সে নিজেই দেখে ফেলে। প্রিয় মানুষটির জন্য অপেক্ষার যে কি যন্ত্রণা, চলে যাওয়া মানুষের যে কি মায়া রয়ে যায় তা এই সিনেমাটি খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছে।

১২. Shadows of Time (২০০৪, বাংলা/ইংরেজি, জার্মানি/ভারত)

কলকাতার এক জুট মিলে দুই শিশু শ্রমিকের প্রেম। বড় হয়ে তারা দেখা করার কথা দিলেও সামাজিক প্রতিকূলতায় বারবার বিচ্ছিন্ন হয়। জীবনের শেষ বেলায় তাদের সেই অদ্ভুত পুনর্মিলন এই সিনেমাটির রূঢ় বাস্তবতা আর আবেগের এক চমৎকার মিশেল ফুটিয়ে তুলে।
.
১৩. The Fountain (২০০৬, ইংরেজি, যুক্তরাষ্ট্র)
হাজার বছরের ব্যবধানে ত‌িনটি আলাদা জায়গার তিনটি সমান্তরাল গল্প। তিন সময়ের তিন জায়গাতেই একজন পুরুষ অমরত্বের সন্ধানে লড়ছে তার স্ত্রীকে বাঁচাতে। মহাকালের ঊর্ধ্বে থাকা এক আধ্যাত্মিক প্রেমের অনুভূতি এই মুভিটির মূল সুর। মৃত্যু আসলে কোনো শেষ নয়, বরং জীবনচক্রের এক নতুন শুরু।

১৪. 96 (২০১৮, তামিল , ভারত)
দীর্ঘ ২২ বছর পর স্কুলের রিইউনিয়নে দেখা হয় রাম আর জানুর। রাম একজন ট্রাভেল ফটোগ্রাফার যে এখনো জানুর স্মৃতি আঁকড়ে অবিবাহিত রয়ে গেছে। গল্পটা রাম এর সেই ছোটবেলার একটি ছোট্ট ভুলের - যা তাদের জীবনকে দুই দিকে সরিয়ে দিয়েছিল। এটি শুদ্ধ প্রেমের এক বিষাদময় দলিল। বিজয় সেতুপতি, তৃষার অভিনয় শেষে 'ইশ! যদি এমন হতো' টাইপ অনুভূতি আপনার বুক হাহাকারে ভরে দিবে।
.
১৫. Mann (১৯৯৯, হিন্দি, ভারত)
জাহাজে দেখা হওয়া এক লম্পট যুবক আর এক সরল মেয়ের প্রেম। তারা ঠিক করে ৬ মাস পর আবার দেখা করবে। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে বড় এক দুর্ঘটনা ঘটে যায়। চরম বিপদেও ভালোবাসার মানুষটির আত্মসম্মান আর তার প্রতি নিষ্ঠা সিনেমায় ফুটিয়ে তোলে। এটি An Affair To Remember (1957) মুভির কপি। তবু আমির খান, আর আর মনীষা কৈরালা তাদের অভিনয় দিয়ে এটাকে অনবদ্য করে তোলে। ভারতিয়রা এমনিতেই মুভিতে ইমোশান দেখাতে দুনিয়ায় সেরা।
.
পুরো লিস্ট এ যদি চোখ বুলিয়ে ফেলেন এর কয়টা দেখছেন বলিয়েন।
.
#Afnan_Abdullh


সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×