
নববর্ষ উদযাপন নিয়া এত ল্যদালেদী কেন ভাই জানেরা ! যারা যেভাবে পালন করতে চায় সেভাবেই দেন না , এখানে ধর্ম কে টেনে আনা হচ্ছে কেন ? গত বছর আমি নিজেও আমার বন্ধুদের সাথে নববর্ষ উদযাপন করেছি , রমনার বটমূলে শিল্পীদের গান শেষে পুরো রমনা চত্তর ঘুরেছি। এখানে নাজেয়েজ কাজ কোথায় করলাম সেটা আমার কাছে বোধগম্য নয়। নববর্ষ বাঙালি জাতির সর্বপরি সকল ধর্মের বর্ণের মানুষের একটা উপলক্ষ , এখানে ধর্ম , জায়েজ , নাজায়েজ বিষয়গুলোকে টেনে আনা মানে আপনি শান্তি , সৌহার্দ পূর্ণ পরিবেশ চাচ্ছেন না। আল্লাহ মানুষকে জ্ঞান , বিচার বিবেচনা দিয়ে পাঠিয়েছেন , কোনটা সঠিক কোনটা বেঠিক তা নির্ধারণ করার সামর্থ তাদের আছে , তবে কেন এত বাড়াবাড়ি করা হচ্ছে ? মনে রাখবেন , সকল কাজ নির্ভর করে আপনার নিয়তের উপর। আপনার নিয়ত যদি ঠিক থাকত তবে মুসলমানিত্ব যায় যায় বলে হাহাকার করতেন না ! খাটি মুসলমান মানে আপনি দুনিয়ার সবকিছু ত্যগ করে আল্লাহ'র ইবাদতে মশগুল থাকবেন এখান দিয়া আপনার দুনিয়া উল্টায়া গেছে তার খবর থাকবনা , এর নাম ইসলাম নয়। মনের ময়লা দূর না করতে পারলে , জান্নাতের স্বপ্নও আপনার জন্য দু:স্বপ্ন হয়ে থাকবে। সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


