somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ম পোস্টঃ এফিলিয়েট মার্কেটিং এবং আমি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চালু হল

এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ১ম শিক্ষা মূলক সাইট


সবাইকে আমার ব্লগে স্বাগতম। এই পোস্টটি এই ব্লগের ১ম পোস্ট।। ১মে কিছুটা নিজের পরিচয় দিয়েই শুরু করতে চাই। বর্তমান সময়ের টেকি তরুন প্রজন্মের মধ্যে ইন্টারনেটে আয় শব্দটি সম্ভাবত সবচেয়ে বেশী ঘোরাফেরা করছে। বাংলাদেশের মত একটি ৩য় বিশ্বের দেশের জন্য যেটি খুবই ইতিবাচক দিক। কারন পড়াশুনো শেষে আমাদের দেশে চাকরি নামক সোনার হরিণটি হাতে পাওয়া সত্তিই দিনএরপর দিন আরও দুরুহ হয়ে পড়ছে। তাই আমারদের দেশের অনেক মেধাবী সন্তানেরা আজ ঝুকে পরছেন আউটসোর্সইং এর উপর। অনেকেই এখন এই কাজে বেশ ভাল করছেন। অনেকেই নিজের যোগ্যতা আর মেধাকে কাজে লাগিয়ে দিয়েছেন নিজের আইটি ফার্ম। এখানে মুনির স্যার এর একটি কথা খুব মনে পড়ছে “ চাকরি খুজবনা।। চাকরি দিব।।” হ্যাঁ।। সত্তিই তাই। ভাবতেও অবাক লাগে তারা আমাদের দেশের প্রচলিত রীতিনীতিকে ভেঙ্গে চুরমার করে এখন অনেক গ্র্যাজুয়েটকে চাকরি দিচ্ছে। এটা কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় নয়।
যাই হোক, বন্ধুরা আমিও সেই পথের ই একজন পথিক। যে চাকরি খোজার চেয়ে ভবিষ্যতে দেবার স্বপ্ন দেখে। যদিও জানি না এই সপ্ন কতটুকু বাস্তবে রূপ দিতে পারব। তবে আমার ধারনা আমি ঠিক পথেই এগচ্ছি।
এই ব্লগটি আসলে আমার একটি ব্যক্তিগত ব্লগ। যদিও আমি তেমন কেও নই যে আপনাকে আমার সম্পর্কে জানতে হবে। কিন্তু এটা আমার ব্লগের ১ম পোস্ট হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদেরকে আমার সম্পর্কে কিছু জানান।
আমি প্রীতম রায় । পড়াশোনা করছি খুলনা ভার্সিটিতে । ১ম বর্ষ।
আমার আগ্রহের ক্ষেত্রগুলো হলঃ
• এফিলিয়েট মার্কেটিং।
• ওয়েব ডিজাইন।
• এস ই ও।
• আই ফোন এর অ্যাপ ও গেম ডেভলপ করা। ও
• ছোট বড় কিছু সফটওয়্যার তৈরি করা।
আনলাইন এ আয় এর অনেক গুলো পথ আছে। যার মধ্যে রয়েছে…..
• ওয়েব ডেভলপিং ও ওয়েব প্রগ্রামিং।
• এসইও
• এফিলিয়েট মার্কেটিং।
• ডাটা এন্ট্রি।
• সফটওয়্যার ডেভেলপিং ও টেস্টিং।
• ডেটাবেস প্রগ্রামিং। সহ
আরও অনেক ধরনের কাজ। আমি এখানে আপনাদেরকে মূলত এফিলিয়েট মার্কেটিং বিষয়ক আমার জানা বিষয় গুলো শেয়ার করব। সাথে থাকছে ব্লগিং ও এসইও নিয়ে বিস্তারিত আলচনা আর গবেষণা। যদিও আমি নিজে কোন বড় এফিলিয়েট মার্কেটার নই। আমার মাসিক আয়ও এমন আহামরি কিছু নয়। আমার মূল উদ্দেশ্য হল বাংলা ভাষাভাষীদের জন্য এফিলিয়েট মার্কেটিং বিষয়ে একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা। যেখানে নতুন ও পুরাতনদের সহ অবস্থান সৃষ্টি হবে। ফলে বাড়বে এফিলিয়েট মার্কেটিং বিষয়ে নতুনদের জ্ঞান আর আগ্রহ। আর একটি কথা করো পক্ষেই সব কিছু জানা সম্ভব হয় না। যে নিজেকে সব জান্তা বলে বা বলতে চায় তিনি আসলে কিছুই জানেন না। আমাদের সকলেরই জানার মধ্যেও ভুল থাকতে পারে। তাই যুক্তি-তর্কের মাধ্যমে সঠিক বিষয়টা জেনে নিন। কিন্তু কোন বিষয়ে সমস্যা মনে হলে প্রশ্ন ও উত্তর এর মাধ্যমে বিষয়টিকে সমাধানের চেষ্টা করুন। কিন্তু সেই বিষয়টিকে ঝগড়ার পর্যায়ে নিয়ে কাউকে ছোট না করার জন্য সকলের প্রতি বিনিত অনুরোধ রইল। কোন বিষয়ে আপনার ব্যক্তিগত অভিমত থাকতেই পারে। তার মানে এই নয় যে আপনি করো উপর আপনার মতামত, চিন্তাধারা চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন। তাই আসুন আমি এবং আপনারা যা জানি তা সকলের সাথে শেয়ার করি। কারন এটাই একমাত্র পন্থা যার মাধ্যমে আমরা সকলের জ্ঞানকে একত্রিত করে ভাল কিছু পেতে পারি। যদি কোন অভিজ্ঞ জনের চোখে কোন ভুল ধরা পরে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে গঠন মূলক সমলচনা করবেন। ভুল গুলো ধরিয়ে দিয়ে সকলের উপকার করবেন। কিন্তু দয়া করে কেও স্পামিং করবেন না।
যাই হোক। এটা এই ব্লগের ১ম পোস্ট। সম্ভাবত এটা বাংলাদেশে এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ১ম ব্লগ। তাই এফিলিয়েট মার্কেটিং শিখতে পরবর্তী পোস্ট গুলোতে আমার সাথে থাকুন।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কাল। নতুন পোস্ট নিয়ে।
এই পোস্ট বিসয়ে আপনার মতামত আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে। ও আর একটি কথা এই ব্লগটিকে সবার মাঝে ছড়িয়ে দিন।
ধন্যবাদ সবাইকে
ভালো থাকুন। নিরাপদ থাকুন।
প্রীতম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×