somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যা যা লাগবেঃ

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কিছুদিন ধরে এফিলিয়েট মার্কেটিং নিয়ে পোস্ট করছি। এর ধারাবাহিকতায় আজ থাকল, এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যা যা লাগবে


এফিলিয়েট মার্কেটিং শুরু প্রথমেই আপনার লাগবে একটি নিজস্ব ওয়েবসাইট। এজন্য আপনাকে একটি ডোমেইন ও একটি হস্টিং কিনতে হবে। আর সাইট ডিজাইনের জন্য ব্যাবহার করতে পারেন যেকোনো কোন সিএমএস। এক্ষেত্রে ব্যক্তিগত ভাবে আমি ওয়ার্ডপ্রেস এর ভক্ত। আপনি চাইলে এইচটিএমএল বা পিএইচপি ও ব্যাবহার করতে পারেন। কিন্তু আমার অভিমত হল সিএমএস ব্যাবহার করা। যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। থাকবে না কোন কোডিং এর ঝামেলা। আর সাথে বোনাস হিসাবে থাকছে এসইও এর ক্ষেত্রে অসাধারন সব ফিচার সমৃদ্ধ প্লাগিন ব্যাবহারের সুযোগ। যাই হোক এবার কত খরচ হতে পারে তার একটু ধারনা দেইঃ

একটি ডোমেইন ও একটি ১ জিবি জায়গা এবং ১০ জিবি ব্র্যান্ডউইথ সহ হোস্টিং এর মূল্য স্থান ভেদে ১০০০-২০০০ টাকা পরবে। আর সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে সহ আপনার সাইট ডিজাইন করতে ৫০০-৫০০০ টাকার মত খরচ পরতে পারে। তবে ডোমেইন এবং হোস্টিং যার কাছ থেকেই কিনুন না কেন সব সময় খেয়াল রাখবেন যাদের কাছ থেকে কিনছেন তারা আপনাকে আপনার ডোমেইন এবং হোস্টিং এর ফুল কন্ট্রোল প্যানেল দিচ্ছে কিনা। অনেক সময় কিছু অসাধু কোম্পানি কম মূল্যে ডোমেইন হোস্টিং অফার করে পরে ভাল কাস্টমার সার্ভিস দেয় না। আবার পরবর্তীতে উচ্চ মূল্য দাবী করে থাকে। তাদের সার্ভার কোথায়, সার্ভারের লোড স্পিড কেমন, আপটাইম(ইন্টারনেটে আপনার সাইট এর উপস্থিতি) কত সময়, তারা আপনার সাইট এর ব্যাকআপ রাখে কিনা, বা তাদের কোম্পানির সমন্ধে কার কোন অভিজ্ঞতা আছে কিনা এই তথ্য গুলো জেনে নিন। সার্ভার এর লোড স্পিড বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর জন্য একটি বড় বিষয়। সার্চ জায়েন্ট গুগল বর্তমানে সার্ভার লোড টাইম ও সাইট এর আপটাইমকে এসইও এর একটি বড় ফ্যাক্টর হিসাবে বিবেচনা করছে। তাই এই ব্যাপারগুলোতে অবহেলা করার কোন উপায় নেই। আর একটি কথা, ডোমেইন যখন কিনবেন তখন ডোমেইন নেম এর মধ্যে আপনার “নিস” টি রাখার চেষ্টা করুন। এটি ভবিষ্যতে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) বড় সুবিধা দেবে। এই “নিস” কথাটি কি আপনার কাছে নতুন?



তাহলে একটু বুঝে নিন এখন। ধরুন আপনি আমাজানের বাইসাইকেল বিক্রির জন্য এফিলিয়েট সাইট বানাবেন। এখন এই বাই সাইকেলের রয়েছে হাজারও মডেল আর কম্পানি। তাই শুধু “বাই সাইকেল” আপনার জন্য কোন উপযুক্ত “নিস” হতে পারে না। এজন্য আপনাকে কি ওয়ার্ড রিসার্চ শিখতে হবে। যা এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কি ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনাকে এক বা একাধিক কোম্পানির নির্দিষ্ট মডেলের বাইসাইকেল বেছে নিতে হবে। যার আছে মাসে কমপক্ষে ২০০০+ এক্সাক্ট সার্চ ভলিউম। আর প্রতিযোগিতা করার মত আনুসাঙ্গিক বিষয় গুলো যেমনঃ ব্যাক্ল লিঙ্ক, এঙ্কর টেক্সট, ডট ইডু ডট গভ লিঙ্ক সহ আরও অনেক কিছু। এগুলো বিবেচনা করে ডোমাইন কিনুন।

আর একটি কথা, হোস্টিং কেনার আগে একটি মহাগুরুত্বপূর্ণ কথা জেনে নিন। প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে আপনি এমন অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো একটি নির্দিষ্ট দেশে জনপ্রিয়। যেমন, হতে পারে আপনি কোন একে ৫২ মডেলের বাইসাইকেলের এফিলিয়েট মার্কেটার। যা ইংল্যান্ডে জনপ্রিয়। তাহলে আপনাকে এমন হোস্টিং প্রভাইডার বেছে নিতে হবে যাদের সার্ভার ইউকে তে অবস্থিত। তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অন্যদের চেয়ে ঢের বেশি এগিয়ে থাকবেন। তাই, হোস্টিং এর জন্য আপনি কোন দেশের ভিজিটার চান, এটিও একটি বড় বিষয়।

পরবর্তীতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আশা করি। যাই হোক আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কাল। নতুন পোস্ট নিয়ে।

এই পোস্ট বিসয়ে আপনার মতামত আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে। ও আর একটি কথা এই ব্লগটিকে সবার মাঝে ছড়িয়ে দিন। আর পোস্টটি ভালো লাগলে যাবার আগে অবশ্যই পোস্টটিকে একটি ফেসবুক লাইক ও গুগল +১ দিন।

ধন্যবাদ সবাইকে
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×