মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী রিক স্যান্টোরাম। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের কলম্বাস হোটেলে রক্ষণশীল টি-পার্টির দলের সদস্যদের উদ্দেশে রিক স্যান্টোরাম বলেন, হোয়াইট হাউসের নীতি বাইবেলের অনুসারী নয়। বরং এটি অন্য কোনো ধর্মতত্ত্ব দ্বারা প্রভাবিত।
ওবামা সরকারের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে স্যান্টোরাম বলেন, ‘এটা আপনাদের সম্পর্কিত নয়। আপনাদের জীবনযাত্রার মানসম্পর্কিত নয়। আপনাদের কর্মসংস্থান-সম্পর্কিত নয়। এটা মিথ্যা কোনো দর্শনের। এমনকি বাইবেলের আদর্শভিত্তিকও নয়, বরং তা ভিন্ন কোনো ধর্মীয় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।’
স্যান্টোরাম অভিযোগ করে বলেন, গ্যাসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রোধে ওবামার প্রশাসন ব্যর্থ হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনবিষয়ক বিতর্কে তিনি রাজনৈতিক বিজ্ঞান ব্যবহার করেছেন।
এদিকে গত মাসে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার সময় একজন ভোটার ওবামাকে ‘আত্মস্বীকৃত মুসলমান’ বলে অভিহিত করেন। এ ঘটনার পর স্যান্টোরাম সিএনএনকে বলেন, ওই ভোটারকে শুধরে দেওয়ার দায়িত্ব তাঁর নয়। ওবামা নিজেই এই উক্তি খণ্ডন করতে পারেন।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে মিসৌরি, মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারিতে রিক স্যান্টোরাম জয় পেয়েছেন। রোমান ক্যাথোলিক অনুসারী স্যান্টোরাম মার্কিন রাজনীতিতে কট্টর রক্ষণশীল বলে পরিচিত।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী রিক স্যান্টোরাম। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের কলম্বাস হোটেলে রক্ষণশীল টি-পার্টির দলের সদস্যদের উদ্দেশে রিক স্যান্টোরাম বলেন, হোয়াইট হাউসের নীতি বাইবেলের অনুসারী নয়। বরং এটি অন্য কোনো ধর্মতত্ত্ব দ্বারা প্রভাবিত।
ওবামা সরকারের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে স্যান্টোরাম বলেন, ‘এটা আপনাদের সম্পর্কিত নয়। আপনাদের জীবনযাত্রার মানসম্পর্কিত নয়। আপনাদের কর্মসংস্থান-সম্পর্কিত নয়। এটা মিথ্যা কোনো দর্শনের। এমনকি বাইবেলের আদর্শভিত্তিকও নয়, বরং তা ভিন্ন কোনো ধর্মীয় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।’
স্যান্টোরাম অভিযোগ করে বলেন, গ্যাসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রোধে ওবামার প্রশাসন ব্যর্থ হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনবিষয়ক বিতর্কে তিনি রাজনৈতিক বিজ্ঞান ব্যবহার করেছেন।
এদিকে গত মাসে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার সময় একজন ভোটার ওবামাকে ‘আত্মস্বীকৃত মুসলমান’ বলে অভিহিত করেন। এ ঘটনার পর স্যান্টোরাম সিএনএনকে বলেন, ওই ভোটারকে শুধরে দেওয়ার দায়িত্ব তাঁর নয়। ওবামা নিজেই এই উক্তি খণ্ডন করতে পারেন।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে মিসৌরি, মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারিতে রিক স্যান্টোরাম জয় পেয়েছেন। রোমান ক্যাথোলিক অনুসারী স্যান্টোরাম মার্কিন রাজনীতিতে কট্টর রক্ষণশীল বলে পরিচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।