একই ফ্ল্যাট ৩০ জনের কাছে বিক্রি !
=========================================
ফ্ল্যাট বন্ধকের নামে ত্রিশ জনের কাছ থেকে ৮৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আবদুল করিম জুয়েল (৪০)। একই ফ্ল্যাট পর্যায়ক্রমে ৩০ জনের কাছে বন্ধক দেয় সে। কারও কাছ থেকে ৩ লাখ কারও কাছ থেকে ৬ লাখ টাকা নেয় ৩ বছরের চুক্তিতে। চুক্তিতে বলা হয়, ৩ বছর পর এককালীন পুরো টাকা ফেরত দিয়ে ফ্ল্যাট ছাড়িয়ে নেয়া হবে। এ ছাড়া চকবাজারের একটি দোকান দেখিয়েও একইভাবে প্রতারণা করে সে।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড়্গতিগ্রসত্মরা এসব অভিযোগ করেন। তারা বলেন, রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের মৃত আবদুস সালামের ছেলে আবদুল করিম জুয়েল। একই রোডের ৩৯/এ নম্বর বাসার তৃতীয় তলার মালিক সে। প্রায় দু’ বছর আগে সে তার ফ্ল্যাট বন্ধক দেয়ার নামে একেক জনের কাছ থেকে ২ থেকে ৭ লাখ টাকা পর্যনত্ম হাতিয়ে নেয়। লালবাগ এলাকার সেলিম জানান, তিনি দেড় বছর আগে তিন লাখ টাকা দিয়ে ওই ফ্ল্যাট বন্ধক নেন। জুয়েলই তার কাছ থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। দুই মাসে ৮ হাজার টাকা করে ভাড়াও পেয়েছিলেন তিনি। মিয়াজ বলেন, তিনি ৫ লাখ টাকার বিনিময়ে বন্ধক নেন। রাশিদা দেন সাড়ে ৬ লাখ টাকা, নাছিমা দেন ৩ লাখ টাকা-এভাবে ৩০ জনের কাছ থেকে সে একই ফ্ল্যাট বন্ধক দিয়ে ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
সবার কাছ থেকেই সে ৮ হাজার টাকা হিসেবে বাসা ভাড়া নিয়ে নিজেই বসবাস করতো। কয়েক মাস তাদের ভাড়ার টাকা পরিশোধ করলেও পরে আর দিতে পারেনি। মাস শেষে একে একে সবাই ভাড়ার টাকা নিতে গিয়ে একে অপরে জানতে পারে একই ফ্ল্যাট সে ৩০ জনের কাছে বন্ধক দিয়েছে। আর তখনি ফ্ল্যাট ছেড়ে সে পালিয়ে যায়। ড়্গতিগ্রসত্মরা তার বিরম্নদ্ধে বংশাল ও কোতোয়ালি থানায় জিডি করেন। প্রায় দেড় বছর সে পালিয়ে থাকার পর গত ৩০শে এপ্রিল ড়্গতিগ্রসত্মরা জুয়েলকে হাজারীবাগ এলাকায় আটক করে পুলিশের হাতে দেয়। গতকাল সে জামিনে ছাড়া পেয়েছে। ক্ষতিগ্রস্তরা তাদের পাওনা টাকা ফেরতসহ প্রতারক জুয়েলের শাস্তির দাবি জানিয়েছেন।
সুত্র : মানব জমিন - ০৪-০৫-১০
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।